…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পাবনার সাঁথিয়ায় ফেসবুকে সরকারবিরোধী পোস্টের অভিযোগে চিকিৎসক রাশিদুল হাসান গ্রেপ্তার, কারাগারে

নিজস্ব প্রতিবেদক
পাবনার সাঁথিয়ায় ফেসবুকে সরকারবিরোধী পোস্টের অভিযোগে চিকিৎসক রাশিদুল হাসান গ্রেপ্তার, কারাগারে
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার চালানোর অভিযোগে পাবনার সাঁথিয়ায় রাশিদুল হাসান নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ও হৃদ্‌রোগ বিশেষজ্ঞ।

শুক্রবার সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার ইতালি মার্কেটে নিজস্ব চেম্বার থেকে রাশিদুল হাসানকে গ্রেপ্তার করা হয়। প্রতি শুক্রবার তিনি ঢাকা থেকে সাঁথিয়ায় এসে রোগী দেখতেন।

সাঁথিয়া থানা-পুলিশ তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তারের পর রাতেই পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠায়। পরে শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, রাশিদুল হাসান একজন সরকারি চাকরিজীবী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত। তিনি নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

ওসি আরও বলেন, সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে এ ধরনের প্রচার চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে এবং সাঁথিয়া থানায় দায়ের হওয়া একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

টিকাটুলীতে ছুরিকাঘাতে নিহত হোটেল ব্যবস্থাপক নাঈমুরের গোয়ালন্দের বাড়িতে মাতম, বিচার চাইলেন অসুস্থ বাবা
আইন ও অপরাধ

টিকাটুলীতে ছুরিকাঘাতে নিহত হোটেল ব্যবস্থাপক নাঈমুরের গোয়ালন্দের বাড়িতে মাতম, বিচার চাইলেন অসুস্থ বাবা

পুরান ঢাকার টিকাটুলীতে ছুরিকাঘাতে নিহত হোটেল ওসমানী ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক নাঈমুর রহমানের গ্রামের বাড়িতে মাতম চলছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার …

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ফের পাঁচ দিনের রিমান্ডে, ‘সঠিক তথ্য দিচ্ছেন না’ বলছে ডিবি
আইন ও অপরাধ

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ফের পাঁচ দিনের রিমান্ডে, ‘সঠিক তথ্য দিচ্ছেন না’ বলছে ডিবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) নিহত হওয়ার ঘটনায় করা মামলায় শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আস…

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০ জন, নিষিদ্ধ আওয়ামী লীগের ৫২ জনসহ
আইন ও অপরাধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০ জন, নিষিদ্ধ আওয়ামী লীগের ৫২ জনসহ

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ড…

গোপালগঞ্জে হামলা হলে বিদ্যুৎ বন্ধের সতর্কতা, টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার মামলায় আসামি পাঁচ হাজারের বেশি
আইন ও অপরাধ

গোপালগঞ্জে হামলা হলে বিদ্যুৎ বন্ধের সতর্কতা, টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার মামলায় আসামি পাঁচ হাজারের বেশি

রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ…