…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

আজিমপুরে পথকুকুরকে টিকা দিয়ে হত্যা নয়, বন্ধ্যাকরণের দাবি প্রাণিকল্যাণকর্মীদের

নিজস্ব প্রতিবেদক

পথকুকুরের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ এবং প্রাণীদের খাবার দেওয়াকে কেন্দ্র করে হয়রানি ও হুমকির প্রতিবাদে শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর আজিমপুরে প্রাণিকল্যাণ ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কলোনির জোন-বি এলাকায় এ কর্মসূচির আয়োজন করে এলবি অ্যানিম্যাল শেল্টার, প্রিসাইজ পেটল্যাভ ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল লিমিটেড এবং গ্রিট ফাউন্ডেশন।

কর্মসূচির অংশ হিসেবে কলোনির পথকুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়। পরবর্তী সময়ে বন্ধ্যাকরণ কার্যক্রম পরিচালনারও উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া জনসচেতনতা বাড়াতে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও পোস্টার হাতে শান্তিপূর্ণ অবস্থান ও প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা।

আয়োজকেরা জানান, পথকুকুরদের টিকাদান ও চিকিৎসাসেবা সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক উদ্যোগে পরিচালিত হচ্ছে। তবে কর্মসূচি চলাকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি বাধা দেন এবং অংশগ্রহণকারীদের হেনস্তার চেষ্টা করেন বলে অভিযোগ করেছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

কর্মসূচিতে কলোনির বাসিন্দা ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক ডেপুটি সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা শ্যামল প্রসাদ দের হয়রানির বিষয়টিও তুলে ধরা হয়। পথকুকুর ও অন্যান্য প্রাণীকে খাবার দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তিনি ও তাঁর মেয়ে হয়রানি ও মানসিক চাপের শিকার হচ্ছেন বলে অভিযোগ করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া মৃত্তিকা বায়রন অভিযোগ করেন, সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি প্রাণী সংরক্ষণ ও নিধনবিরোধী আইন মানতে অস্বীকৃতি জানান। এ সময় তাঁকে কুকুরসহ এলাকা ছেড়ে চলে যেতে বলা হয় এবং কটূক্তি ও হেনস্তা করা হয়। এ ঘটনায় প্রতিকার চেয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মৃত্তিকা বায়রন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন স্থানে প্রাণিকল্যাণ ও সচেতনতার বিষয়ে কথা বলছেন এবং সরকারও এ বিষয়ে সোচ্চার। অথচ সরকারি আবাসিক এলাকায় অবস্থান করে সরকারি কর্মচারী বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ আইন না মানার কথা কীভাবে বলেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।

কর্মসূচিতে এলবি অ্যানিম্যাল শেল্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দীপান্বিতা হৃদি বলেন, পথপ্রাণীদের প্রতি নিষ্ঠুরতা ও নির্যাতন বন্ধ করে তাদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতেই এ সম্মিলিত উদ্যোগ নেওয়া হয়েছে। আইন ও মানবিকতার স্বার্থে বাধা ও ভয়ভীতি উপেক্ষা করে প্রাণিকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

গ্রিট ফাউন্ডেশনের প্রতিনিধি নিলুফার ইয়াসমিন বলেন, জলাতঙ্ক প্রতিরোধে প্রাণী হত্যা বা নির্যাতন কোনো সমাধান নয়; টিকাদান ও বন্ধ্যাকরণই এ ক্ষেত্রে বিজ্ঞানসম্মত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত কার্যকর পদ্ধতি। প্রাণিকল্যাণ আইন, ২০১৯-এর যথাযথ বাস্তবায়নের পাশাপাশি জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি প্রাণীর প্রতি সহানুভূতিশীল আচরণ জরুরি বলে মন্তব্য করেন তিনি।

নিলুফার ইয়াসমিন আরও বলেন, কোনো ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নেওয়া এ কর্মসূচির উদ্দেশ্য নয়; মানুষের মধ্যে প্রাণীদের প্রতি সহানুভূতি ও সচেতনতা তৈরি করাই তাদের মূল লক্ষ্য।

প্রিসাইজ পেটল্যাভ ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল লিমিটেডের পরিচালক সারা বিনতে জামান দেশের বাইরে থাকায় প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য দেন ভেটেরিনারি চিকিৎসক ডা. নাঈম। তিনি বলেন, বিজ্ঞানসম্মত উপায়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান ও বন্ধ্যাকরণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব; এতে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি মানুষ ও প্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করা যায়। প্রিসাইজ পেটল্যাভের পক্ষ থেকে স্বেচ্ছাসেবামূলকভাবে টিকাদান ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা ঘিরে সহিংসতা: গ্রেপ্তার সুশান্ত দাস গুপ্ত জামিনে মুক্ত

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মী …

মোহনগঞ্জে ছাত্রলীগ কর্মী ছোট ভাইকে না পেয়ে চা বিক্রেতা বড় ভাইকে ধরে নিয়ে গেল পুলিশ
আইন ও অপরাধ

মোহনগঞ্জে ছাত্রলীগ কর্মী ছোট ভাইকে না পেয়ে চা বিক্রেতা বড় ভাইকে ধরে নিয়ে গেল পুলিশ

নেত্রকোনার মোহনগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীকে বাড়িতে না পেয়ে তাঁর বড় ভাই চা বিক্রেতা দিদারুল ইসলাম দিদারকে (২৯) ধরে নিয়ে গেছে পুলিশ।…

শাহ আমানত বিমানবন্দরে ক্যাবল চুরির চেষ্টায় আটক সোহেলের ছয় মাসের কারাদণ্ড
আইন ও অপরাধ

শাহ আমানত বিমানবন্দরে ক্যাবল চুরির চেষ্টায় আটক সোহেলের ছয় মাসের কারাদণ্ড

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদ্যুতিক ক্যাবল চুরির চেষ্টার অভিযোগে মো. সোহেল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত…

আইন ও অপরাধ

রাজধানীর মিরপুরে অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীসহ ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিরপুর মডেল থান…