…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ভৈরবে ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
ভৈরবে ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের এক নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে। ওই নেতার নাম তারেক বিন ফয়েজ; তিনি জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক বলে পরে জানা গেছে।

আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভৈরবের শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওসির সঙ্গে থানার এসআই শক্তিপদ মৃধা ও মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আরিফ মোহাম্মদ ফরহাদ এবং ছাত্রদলের আরও এক নেতা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রের ভেতরে তারেক বিন ফয়েজের অবস্থানের খবর পেয়ে সেখানে যান ওসি মাহবুবুর রহমান। এ সময় তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আসাদুজ্জামান আসাদের সঙ্গে মুঠোফোনে কথা বলেন।

আসাদ ওসিকে জানান, তারেক বিন ফয়েজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নন। পরে তাঁর পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততা যাচাই-বাছাই করার কথা বলে ঘটনাস্থল ত্যাগ করেন ওসি।

এ ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক নেতা-কর্মী বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের একজন নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনা রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে।

অভিযোগের বিষয়ে ছাত্রদলের সদস্যসচিব আরিফ মোহাম্মদ ফরহাদ বলেন, ওসি বিদ্যুৎ উপকেন্দ্রে গেলে তিনিও সেখানে যান। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আসাদের সঙ্গে মুঠোফোনে কথা বলেন ওসি। এ সময় ফয়েজের গ্রামের লোকজনও তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। পরে ওসি ফয়েজকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

ওসি মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমি শিমুলকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে গিয়েছিলাম। তখন অনেকেই বলছিলেন, ফয়েজ ছাত্রলীগের সঙ্গে জড়িত নন। আমাকে তাঁর নাম বলেছেন মুন্না। পরিচয় যাচাই-বাছাই করে সেখান থেকে চলে আসি। পরে জানতে পেরেছি, তিনি জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সিরাজগঞ্জের তাড়াশে হত্যা মামলার পর কবর থেকে তোলা হলো দুই লাশ, পাঠানো হলো ময়নাতদন্তে
আইন ও অপরাধ

সিরাজগঞ্জের তাড়াশে হত্যা মামলার পর কবর থেকে তোলা হলো দুই লাশ, পাঠানো হলো ময়নাতদন্তে

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনেরা মামলা করার পর আদালতের নির্দেশে কবর থেকে লাশ দুটি…

বাগেরহাটের মোল্লাহাটে খুলনা-মাওয়া মহাসড়কে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি
আইন ও অপরাধ

বাগেরহাটের মোল্লাহাটে খুলনা-মাওয়া মহাসড়কে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি

বাগেরহাটের মোল্লাহাটে খুলনা-মাওয়া মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয…

মোহাম্মদপুরের রায়েরবাজারে পাঁচ রিকশা গ্যারেজে এসআরবির অভিযান, নজরদারিতে প্রায় ৩০০ চালক
আইন ও অপরাধ

মোহাম্মদপুরের রায়েরবাজারে পাঁচ রিকশা গ্যারেজে এসআরবির অভিযান, নজরদারিতে প্রায় ৩০০ চালক

রিকশাচালকের ছদ্মবেশে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়েছে পুলিশের বিশেষ গোয়ে…

আইন ও অপরাধ

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা ঘিরে সহিংসতা: গ্রেপ্তার সুশান্ত দাস গুপ্ত জামিনে মুক্ত

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মী …