…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের রুখে দাঁড়াতে হবে: সাভারে টিআইবির বিতর্ক প্রতিযোগিতায় ইফতেখারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
দুর্নীতির বিরুদ্ধে তরুণদের রুখে দাঁড়াতে হবে: সাভারে টিআইবির বিতর্ক প্রতিযোগিতায় ইফতেখারুজ্জামান
ছবি: সংগৃহীত

দুর্নীতির মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তরুণসমাজকে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

আজ শনিবার ঢাকার সাভারের সিসিডিবি হোপ সেন্টারে টিআইবি আয়োজিত ‘আন্তবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর ফাইনালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি কার্যকরভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাষ্ট্র সংস্কার ও প্রাতিষ্ঠানিক কাঠামোর ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সাধারণ জনগণকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ‘আমাদের জাতীয় জীবনের প্রতিটি অর্জনে তরুণসমাজের ভূমিকা ছিল অপরিসীম। সুতরাং দুর্নীতির মতো একটি সামাজিক ব্যাধির বিরুদ্ধে এই তরুণসমাজকে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধে সচেতন হতে হবে।’

অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিতর্কের মূল্যবোধ আর টিআইবির মূল্যবোধ একই সূত্রে গাঁথা, আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সবাই জয়ী হয়েছেন। প্রতিযোগিতার পুরো সময়টিতে তাঁরা যেভাবে বিতর্কের মূল্যবোধকে ধারণ করেছেন, একইভাবে বাস্তবজীবনে দুর্নীতিবিরোধী চেতনাকে ধারণ করবেন বলে তিনি প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামও বক্তব্য দেন।

সাভারে এবার আন্তবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার চতুর্থ আসর বসেছিল। গত বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত চলা এই আবাসিক বিতর্ক প্রতিযোগিতায় সারা দেশের ৩২টি বিতর্ক দল অংশ নেয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আর রানার্সআপ হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি।

এ বছরের প্রতিযোগিতার সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এম এরফান খান। ফাইনালের সেরা বিতার্কিক হয়েছেন একই শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ণব মিত্র। বিজয়ী দলের অন্য সদস্য হলেন সানজিদা মেহেনাজ তাসনিম। রানার্সআপ ঢাকা কলেজের দলের সদস্যরা হলেন আজিজুর রহমান, ফয়সাল আহমেদ ও মাহিন আহসান।

চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার, রানার্সআপ দলকে ৩০ হাজার এবং সেরা বিতার্কিককে ১০ হাজার টাকা পুরস্কারসহ ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে।

টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের প্রতিযোগিতার সেরা আটটি দল পরবর্তী আয়োজনে নিবন্ধন সাপেক্ষে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

ইতালিতে স্কুলে মুখঢাকা পোশাক নিষিদ্ধের আইন পাস, বিদেশি শিক্ষার্থীর আসনেও সীমা

ইতালির পার্লামেন্ট নতুন একটি শিক্ষা আইন চূড়ান্তভাবে অনুমোদন করেছে, যেখানে স্কুলের শ্রেণিকক্ষে বোরকা ও নিকাবের মতো মুখঢাকা পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছ…

শিক্ষা

ঢাবির ভর্তি আবেদন শেষ আজ, আইবিএতে প্রতি আসনে লড়বেন ৮৪ জনের বেশি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ শনিবার, ২৮ নভেম্বর। শুক্রবার, ২৭ নভেম্বর দুপুর ১২টা পর্য…

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর, সাড়ে ৯টার পর হলে ঢোকা যাবে না
শিক্ষা

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর, সাড়ে ৯টার পর হলে ঢোকা যাবে না

৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী ১১ ডিসেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হবে। পরীক্ষা সামনে রেখে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূ…

শিক্ষা

শহীদ ডা. মিলন দিবসে ঢাকা মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধা নিবেদন

শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর সমাধি ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়েছে।…