…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

২ ডিসেম্বর কুষ্টিয়ায় প্রধানমন্ত্রী: ১ হাজার ৩০০ কোটি টাকার খাল-পাম্প প্রকল্পসহ কৃষক ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফরকালে তিনি ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে খাল ও পাম্প সংস্কার প্রকল্পের উদ্বোধন করবেন। এ ছাড়া কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরের শুরুতে কুষ্টিয়া শহরের চৌরাস্তা ঈদগাহ ময়দানসংলগ্ন একটি খালে ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে খাল ও পাম্প সংস্কার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এ সময় সেখানে উপস্থিত জনসাধারণের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

পরে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সফরের মূল কর্মসূচি। সেখানে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

কুষ্টিয়াসহ দেশের ৬৪টি উপজেলায় অনলাইনে নিবন্ধিত সুবিধাভোগীদের নিয়ে একযোগে এসব কর্মসূচি চালু করা হবে। অনুষ্ঠানে প্রায় ১ হাজার সুবিধাভোগী, কৃষক ও ইমাম-মুয়াজ্জিন উপস্থিত থাকবেন। তাদের মধ্য থেকে প্রতীকীভাবে ৫ জন করে প্রধানমন্ত্রীর হাত থেকে কার্ড গ্রহণ করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণমন্ত্রী এবং সঞ্চালনা করবেন সমাজকল্যাণ সচিব। স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের পাশাপাশি কুষ্টিয়ার বিরোধী দলের তিন সংসদ সদস্যকেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

জেলা বিএনপির সদস্য সচিব জানান, প্রধানমন্ত্রীর সফর সফল করতে জেলা বিএনপির ১১টি ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা শেষ হয়েছে। প্রতিটি ইউনিটে মাইকিং, মিছিল ও পোস্টারিংয়ের মাধ্যমে প্রচারণা চলছে।

স্টেডিয়ামের কর্মসূচিতে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছে দলটি। অনুষ্ঠান সুশৃঙ্খল রাখতে প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবেও স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

নিরাপত্তা উদ্বেগে গোপালগঞ্জ হয়ে ঢাকা-খুলনা রুটের বাস বন্ধ, বিকল্প আরিচা ঘাট পথে চলবে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা উদ্বেগে আবারও পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা পথে বাস চলাচল বন্ধ করেছেন পরিবহন মালিকেরা। পরিস…

চট্টগ্রামে কদমতলীতে ঢাকা মেইলের বগিতে আগুন, দুই মিনিটে নেভালেন রেলকর্মীরা
জাতীয়

চট্টগ্রামে কদমতলীতে ঢাকা মেইলের বগিতে আগুন, দুই মিনিটে নেভালেন রেলকর্মীরা

চট্টগ্রাম নগরের রেলস্টেশনের পাশে কদমতলী এলাকায় ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পরপরই রেলকর্মীরা তা নিয়ন্ত্র…

৪৮ ঘণ্টার লকডাউনের আগে ১০ জেলায় নাশকতা, নভেম্বরে ২১৩ ঘটনায় উদ্বেগ
জাতীয়

৪৮ ঘণ্টার লকডাউনের আগে ১০ জেলায় নাশকতা, নভেম্বরে ২১৩ ঘটনায় উদ্বেগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচি ঘিরে সহিংসতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের ধারণা, ডিসেম্বর সামনে রেখে দলটির কর্মসূচিকে…

পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, প্রতিশোধে সাবেক এমপিরসহ চার বাড়িতে আগুন
জাতীয়

পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, প্রতিশোধে সাবেক এমপিরসহ চার বাড়িতে আগুন

নেত্রকোনার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার পর বিএনপির নেতা-কর্মীরা একত্র হ…