…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাত তরুণীর মৃত্যু, চালক পলাতক

নিজস্ব প্রতিবেদক
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাত তরুণীর মৃত্যু, চালক পলাতক
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী অজ্ঞাতনামা এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ওই তরুণী মোটরসাইকেলের পেছনের যাত্রী হিসেবে ছিলেন। দুর্ঘটনার পরপরই মোটরসাইকেলচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় পদ্মা সেতু উত্তর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর হলেও তাঁর নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, দুর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পলাতক মোটরসাইকেলচালককে শনাক্ত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

৪৮ ঘণ্টার লকডাউন শুরুর আগে শনিবার রাতে চৌদ্দগ্রামে সংঘর্ষ, ঢাকাসহ নানা স্থানে বাসে আগুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী লকডাউন কর্মসূচি আজ রোববার থেকে শুরু হচ্ছে। আগামীকাল সোমবার পর্যন্ত চলা এই কর্মসূচি ঘোষণা করা …

সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে আটক করেছে ডিবি
আইন ও অপরাধ

সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে আটক করেছে ডিবি

পুলিশের বিশেষ শাখা এসবির সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানা এবং তাঁর দুই ভাইকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ…

নোয়াখালীর বেগমগঞ্জে থেমে থাকা বাসে পেট্রল ঢেলে আগুন, বাসে কেউ না থাকায় হতাহত নেই
আইন ও অপরাধ

নোয়াখালীর বেগমগঞ্জে থেমে থাকা বাসে পেট্রল ঢেলে আগুন, বাসে কেউ না থাকায় হতাহত নেই

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌর এলাকায় থেমে থাকা আনন্দ পরিবহনের একটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসে কেউ না থাকায় কোনো হতাহ…

রাজধানীতে গভীর রাতে দুই বাসে আগুন, মগবাজার ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা
আইন ও অপরাধ

রাজধানীতে গভীর রাতে দুই বাসে আগুন, মগবাজার ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

রাজধানীর পৃথক দুটি স্থানে শনিবার রাতে দাঁড়িয়ে থাকা ও চলাচলের পথে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে একই রাতে মোহাম্মদপুর ও মগবাজার এলাক…