…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাজধানীতে গভীর রাতে দুই বাসে আগুন, মগবাজার ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে গভীর রাতে দুই বাসে আগুন, মগবাজার ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা
ছবি: সংগৃহীত

রাজধানীর পৃথক দুটি স্থানে শনিবার রাতে দাঁড়িয়ে থাকা ও চলাচলের পথে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে একই রাতে মোহাম্মদপুর ও মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে রাত ১০টার দিকে। রমনা থানার মগবাজার ওয়্যারলেস এলাকার তাজ হোটেলের সামনে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে রমনা থানার ডিউটি অফিসার নিশ্চিত করেছেন।

এর কিছুক্ষণ পর রাত ১০টা ২০ মিনিটের দিকে মোহাম্মদপুরের বসিলা রোডে যাত্রী ছাউনির সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাত ১১টার দিকে ভাষানটেক থানার টিনশেড এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভাষানটেক থানার ডিউটি অফিসার মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বাসে আগুনের এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে পল্টনের দৈনিক বাংলা মোড়ে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পল্টন থানার ডিউটি অফিসার মনসুর জানান, পল্টনের বাসে আগুনের ঘটনাতেও কেউ হতাহত হননি। তবে কারা এবং কীভাবে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এদিকে একই রাতে মোহাম্মদপুর এলাকা থেকে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত ১টায় পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা সাংবাদিকদের এক খুদে বার্তায় জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) আইনবিষয়ক সম্পাদক এইচ এম কবির হিরাকে মোহাম্মদপুর থানার রায়েরবাজার ফাঁড়ি পুলিশ গ্রেপ্তার করেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

পল্লবীতে বাথরুম ব্যবহার নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
আইন ও অপরাধ

পল্লবীতে বাথরুম ব্যবহার নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

রাজধানীর পল্লবীতে একটি ভাড়া বাসায় শৌচাগার (বাথরুম) ব্যবহার নিয়ে বিরোধের জেরে আনোয়ার (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত স…

মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে যুবকের মুঠোফোন ছিনতাই, চারজনের বিরুদ্ধে মামলা
আইন ও অপরাধ

মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে যুবকের মুঠোফোন ছিনতাই, চারজনের বিরুদ্ধে মামলা

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় এক তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। গত শুক্রবার বিকেলে ঢা…

ফেনীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, ঘটনাস্থল থেকে পেট্রলবোমা উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, ঘটনাস্থল থেকে পেট্রলবোমা উদ্ধার

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গ্যারেজে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ফেনী শহরের পল্লী …

রাজশাহীর গোদাগাড়ীতে মশাল মিছিল থেকে ফেরার পথে আট শিশুসহ আটক ১৫ জন
আইন ও অপরাধ

রাজশাহীর গোদাগাড়ীতে মশাল মিছিল থেকে ফেরার পথে আট শিশুসহ আটক ১৫ জন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বের করা মশাল মিছিলের পর আট শিশুসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে…