…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে যুবকের মুঠোফোন ছিনতাই, চারজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে যুবকের মুঠোফোন ছিনতাই, চারজনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় এক তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। গত শুক্রবার বিকেলে ঢাকা উদ্যানের জনতা বাজার এলাকায় এ ছিনতাইয়ের শিকার হন রাব্বি আলম রাফসান (২৭) নামের ওই যুবক।

এ ঘটনায় রাফসান মোহাম্মদপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন।

শনিবার রাতে ছিনতাইয়ের অভিজ্ঞতার বর্ণনা দেন ভুক্তভোগী রাফসান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে জনতা বাজারের সামনে একটি ফার্মের কাছে অন্য একটি রিকশা এসে তাঁদের রিকশাকে চাপ দেয়। সঙ্গে সঙ্গে চার যুবক এসে তাঁকে ঘিরে ধরে, যাদের তিনজনেরই প্যান্টের ভেতর থেকে চাপাতি বের করা ছিল।

রাফসান বলেন, ছিনতাইকারীরা চাপাতির উল্টো পাশ দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারতে থাকে। তিনি বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তাঁর কনুইতে পোঁচ দেওয়া হয় এবং একজন বলে ওঠে, 'ওরে কোপ দে'। তখন জীবন বাঁচানো ফরজ মনে করে তিনি ফোনটি ছেড়ে দেন।

ঘটনার পর মোহাম্মদপুর থানায় যান রাফসান। তবে শুরুতে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাননি বলে অভিযোগ তাঁর। তিনি বলেন, পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি শুনে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন।

তবে ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও ছিনতাইকারীদের শনাক্ত বা গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কার্যকর কোনো অগ্রগতি জানাতে পারেনি বলে জানান ভুক্তভোগী।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, 'মামলা হয়েছে, উদ্ধারে অভিযান চলছে।'

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ফেনীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, ঘটনাস্থল থেকে পেট্রলবোমা উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, ঘটনাস্থল থেকে পেট্রলবোমা উদ্ধার

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গ্যারেজে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ফেনী শহরের পল্লী …

২৪ ঘণ্টায় বাস-ট্রেন-ব্যাংকে আগুন ও পেট্রল বোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬, মোতায়েন ১২০ প্লাটুন বিজিবি
আইন ও অপরাধ

২৪ ঘণ্টায় বাস-ট্রেন-ব্যাংকে আগুন ও পেট্রল বোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬, মোতায়েন ১২০ প্লাটুন বিজিবি

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার রাত থেকে ২৪ ঘণ্টায় বাস, ট্রেন, বিদ্যুৎ উপকেন্দ্র, ব্যাংক, থানা ও সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়াসহ পেট্রল বোম…

চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ, যান চলাচল বন্ধ
আইন ও অপরাধ

চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।…

আইন ও অপরাধ

রাজধানীর মিরপুরে অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীসহ ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিরপুর মডেল থান…