চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
শনিবার রাত পৌনে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।
জানা গেছে, সংঘর্ষে পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরাও যোগ দিয়েছেন।
চতুর্মুখী এই সংঘর্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করছে। তবে মহাসড়ক ছেড়ে যেতে নারাজ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা।
সংঘর্ষের কারণে প্রায় ঘণ্টাখানেক ধরে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।




