…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা হামলা, দেয়াল ও ফটকে আগুন

নিজস্ব প্রতিবেদক
মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা হামলা, দেয়াল ও ফটকে আগুন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে মিরসরাই সদর ইউনিয়ন শাখায় এ ঘটনা ঘটে। পরে ব্যাংকের নিরাপত্তাকর্মী ও কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে, শনিবার সন্ধ্যায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর ফেসবুক আইডিতে অগ্নিসংযোগের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায়।

গ্রামীণ ব্যাংকের মিরসরাই সদর ইউনিয়ন শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, গত বৃহস্পতিবার অফিস শেষে তিনি ও কয়েকজন কর্মী বাড়ি চলে যান। শনিবার সকালে অফিসে এসে তিনি অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে জানতে পারেন।

ব্যবস্থাপক আরও বলেন, ঘটনার সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী রনজিত কুমার নাথ বাইরে পাহারায় ছিলেন। এর মধ্যেই শনিবার ভোরে গাছগাছালির আড়াল থেকে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের সামনের সাইনবোর্ড, ফটকের ভেতর এবং দোতলার দিকে কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ব্যাংকের দেয়াল ও ফটকে আগুন ধরে যায়।

পরে নিরাপত্তাকর্মী রনজিত কুমার নাথ বিষয়টি জানিয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ফোন করেন। তখন কার্যালয়ের দোতলায় থাকা প্রোগ্রাম ম্যানেজার জুনায়েদ হোসেনসহ অন্যরা ছুটে আসেন। তাঁরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে তিনি পুলিশের একটি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। তবে সেখানে গিয়ে আগুন দেখা যায়নি। এআই প্রযুক্তি ব্যবহার করে আগুনের দৃশ্য তৈরি করা হয়ে থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

শাহ আমানত বিমানবন্দরে ক্যাবল চুরির চেষ্টায় আটক সোহেলের ছয় মাসের কারাদণ্ড
আইন ও অপরাধ

শাহ আমানত বিমানবন্দরে ক্যাবল চুরির চেষ্টায় আটক সোহেলের ছয় মাসের কারাদণ্ড

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদ্যুতিক ক্যাবল চুরির চেষ্টার অভিযোগে মো. সোহেল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত…

সীতাকুণ্ডে বোরকা পরে গ্যাস কারখানায় ঢুকে ডাকাতি, আড়াই টন তামার তার লুটের দাবি
আইন ও অপরাধ

সীতাকুণ্ডে বোরকা পরে গ্যাস কারখানায় ঢুকে ডাকাতি, আড়াই টন তামার তার লুটের দাবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গ্যাস কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকায় ব…

স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রবিন ১৮ বছর পলাতক থাকার পর চট্টগ্রামে গ্রেপ্তার, সকালে মানিকগঞ্জ আদালতে সোপর্দ
আইন ও অপরাধ

স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রবিন ১৮ বছর পলাতক থাকার পর চট্টগ্রামে গ্রেপ্তার, সকালে মানিকগঞ্জ আদালতে সোপর্দ

মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি একরামুল হক রবিনকে ১৮ বছর পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহ…

রাজধানীর হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি দুর্বৃত্তদের, হতাহত নেই
আইন ও অপরাধ

রাজধানীর হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি দুর্বৃত্তদের, হতাহত নেই

রাজধানীর হাতিরঝিল এলাকার একটি অফিসে ঢুকে গুলি চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিআইটি রোডে টিভি সেন্টারের ফুটওভারব…