…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাজধানীর হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি দুর্বৃত্তদের, হতাহত নেই

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি দুর্বৃত্তদের, হতাহত নেই
ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল এলাকার একটি অফিসে ঢুকে গুলি চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিআইটি রোডে টিভি সেন্টারের ফুটওভারব্রিজের পাশের একটি অফিসে এ ঘটনা ঘটে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান খুদে বার্তায় জানান, পশ্চিম রামপুরার ৪৫৫ নম্বর ভবনের দ্বিতীয় তলায় ডিএল নেটওয়ার্ক সার্ভিসেসের কার্যালয়ে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত প্রবেশ করে।

ডিসি মো. ইবনে মিজান জানান, দুর্বৃত্তদের মাথায় ক্যাপ ও মুখে মাস্ক ছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা কার্যালয়ে ঢুকে গুলি চালায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি, তদন্ত করছি কী কারণে গুলির ঘটনা ঘটেছে। বিস্তারিত পরে জানা যাবে।’

ওসি মো. আসাদুজ্জামান আরও বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এটা হতে পারে, তবে এখনো কোনো পক্ষের অভিযোগ পাওয়া যায়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা হামলা, দেয়াল ও ফটকে আগুন
আইন ও অপরাধ

মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা হামলা, দেয়াল ও ফটকে আগুন

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে মিরসরাই সদর ইউনিয়ন শাখায় এ…

ভৈরবে ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে
আইন ও অপরাধ

ভৈরবে ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

কিশোরগঞ্জের ভৈরবে নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের এক নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানে…

সিরাজগঞ্জের তাড়াশে হত্যা মামলার পর কবর থেকে তোলা হলো দুই লাশ, পাঠানো হলো ময়নাতদন্তে
আইন ও অপরাধ

সিরাজগঞ্জের তাড়াশে হত্যা মামলার পর কবর থেকে তোলা হলো দুই লাশ, পাঠানো হলো ময়নাতদন্তে

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনেরা মামলা করার পর আদালতের নির্দেশে কবর থেকে লাশ দুটি…

বাগেরহাটের মোল্লাহাটে খুলনা-মাওয়া মহাসড়কে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি
আইন ও অপরাধ

বাগেরহাটের মোল্লাহাটে খুলনা-মাওয়া মহাসড়কে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি

বাগেরহাটের মোল্লাহাটে খুলনা-মাওয়া মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয…