…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পল্লবীতে বাথরুম ব্যবহার নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
পল্লবীতে বাথরুম ব্যবহার নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে একটি ভাড়া বাসায় শৌচাগার (বাথরুম) ব্যবহার নিয়ে বিরোধের জেরে আনোয়ার (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে মিরপুরের ৬ নম্বর সেকশনের আদর্শ স্কুলের পেছনের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার পেশায় একটি বুটিক প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাল্লা গ্রামে, বাবার নাম মাইনুর রহমান। তিনি স্ত্রী আরজু বেগমকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।

আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সাকিব জানান, বাসার ভেতরে বাথরুম ব্যবহার করা নিয়ে দুই ভাড়াটে নারীর মধ্যে ঝগড়া বাধে।

সাকিব জানান, এর জের ধরে আনোয়ারের সঙ্গে অপর ভাড়াটে নারী, তাঁর ছেলে আরিফ ও আরও কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা আনোয়ারকে মারধর শুরু করেন।

মারধরের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারকে মারাত্মক জখম করা হয় বলে প্রতিবেশী সাকিব জানান।

রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট পল্লবী থানাকে জানানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে যুবকের মুঠোফোন ছিনতাই, চারজনের বিরুদ্ধে মামলা
আইন ও অপরাধ

মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে যুবকের মুঠোফোন ছিনতাই, চারজনের বিরুদ্ধে মামলা

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় এক তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। গত শুক্রবার বিকেলে ঢা…

ফেনীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, ঘটনাস্থল থেকে পেট্রলবোমা উদ্ধার
আইন ও অপরাধ

ফেনীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, ঘটনাস্থল থেকে পেট্রলবোমা উদ্ধার

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গ্যারেজে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ফেনী শহরের পল্লী …

রাজশাহীর গোদাগাড়ীতে মশাল মিছিল থেকে ফেরার পথে আট শিশুসহ আটক ১৫ জন
আইন ও অপরাধ

রাজশাহীর গোদাগাড়ীতে মশাল মিছিল থেকে ফেরার পথে আট শিশুসহ আটক ১৫ জন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বের করা মশাল মিছিলের পর আট শিশুসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে…

২৪ ঘণ্টায় বাস-ট্রেন-ব্যাংকে আগুন ও পেট্রল বোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬, মোতায়েন ১২০ প্লাটুন বিজিবি
আইন ও অপরাধ

২৪ ঘণ্টায় বাস-ট্রেন-ব্যাংকে আগুন ও পেট্রল বোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬, মোতায়েন ১২০ প্লাটুন বিজিবি

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার রাত থেকে ২৪ ঘণ্টায় বাস, ট্রেন, বিদ্যুৎ উপকেন্দ্র, ব্যাংক, থানা ও সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়াসহ পেট্রল বোম…