…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

চট্টগ্রামের আনোয়ারায় মশাল মিছিল ঘিরে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি ধাওয়া, দোকান ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের আনোয়ারায় মশাল মিছিল ঘিরে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি ধাওয়া, দোকান ভাঙচুর
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার লকডাউনের সমর্থনে মশাল মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। শনিবার সন্ধ্যার পর উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব মিছিল করা হয়। পরে বিএনপির নেতা-কর্মীরাও পাল্টা মিছিল বের করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বৈরাগ, বারশত, বারখাইন, বটতলী, রায়পুর ও হাইলধর ইউনিয়নসহ ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় একযোগে মশাল মিছিল করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসব মিছিলে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারীরা অংশ নেন বলে জানা গেছে। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

মিছিলকে কেন্দ্র করে হাইলধর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থানে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয় এবং কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাশকতার চেষ্টা করছেন—এমন খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। পরে বিএনপির নেতা-কর্মীরাও মিছিল করেন। পুলিশের হস্তক্ষেপে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের, গড়া হবে জাতীয় গ্রিড

দেশের সড়ক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন, পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনা এবং যানজট নিরসনে পাঁচ বছরে দেশের বিভিন্ন রুটে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির…

রাজনীতি

আওয়ামী লীগ-ঘনিষ্ঠ আমলাদের প্রশাসন থেকে সরানোর পরিকল্পনা প্রশাসন ক্যাডারদের সংগঠনের

আওয়ামী লীগ সরকারের সময় দলটির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আমলাদের প্রশাসন থেকে সরানোর পরিকল্পনা করছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। সম্প…

রাজনীতি

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: ইসির সঙ্গে আলোচনা ছাড়া দায়িত্বরতদের বদলি-ছুটি নয়, মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি

কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের পূর্বালোচনা ছাড়া বদলি বা ছুটি না দিতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে চিঠি দিয়েছে নির…

রাজনীতি

সরকার চাইলে পাঁচ মিনিটেই গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত করতে পারত: রাজবাড়ীতে সংসদ সদস্য হারুন-অর-রশিদ

গোপালগঞ্জে যে তাণ্ডব চালানো হয়েছে, সরকার চাইলে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই পরিস্থিতি শান্ত করতে পারত বলে মন্তব্য করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো.…