…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

মার্কিন সেনাদের ওপর হামলায় ইরান স্টারলিংক ব্যবহার করেছে, ক্ষুব্ধ ইলন মাস্ক

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক হামলা চালানোর পর মার্কিন সেনাদের ওপর পাল্টা আঘাত হানতে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের ‘স্টারলিংক’ স্যাটেলাইট ইন্টারনেট সেবা ব্যবহার করেছে তেহরান। সূত্রের বরাতে শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানি অভিযানে স্টারলিংকের অননুমোদিত ব্যবহারের অন্তত দুটি ঘটনা শনাক্ত করেছে স্পেসএক্সের অভ্যন্তরীণ কারিগরি দল।

এই তথ্য জানার পর স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক ক্ষোভে ফেটে পড়েন বলে কোম্পানির অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে যুক্ত দুই ব্যক্তি জানিয়েছেন।

একটি সূত্রের বরাতে ওয়াশিংটন পোস্ট আরও জানায়, মার্কিন সামরিক বাহিনীও স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করে একমুখী আত্মঘাতী ড্রোন পরিচালনা করেছিল। তবে সেগুলো স্থল অভিযানের জন্য নির্ধারিত তুলনামূলক সাশ্রয়ী মূল্যের প্ল্যানে পরিচালনা করা হয়েছিল বলে মাস্ককে অবহিত করা হয়।

এ বিষয়ে রয়টার্স মন্তব্য চাইলে স্পেসএক্স কিংবা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো অত্যন্ত গোপনীয় একটি নথিতে ইরানি সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।

তবে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে এই সংক্রান্ত কোনো প্রতিবেদনের বিষয়ে তারা অবগত নয়।

ভূরাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে স্টারলিংকের ব্যবহার, মার্কিন সরকারের নিয়ন্ত্রণ এবং পশ্চিমা নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ বা গোষ্ঠীর মাধ্যমে এর অবৈধ ব্যবহার নিয়ে ইউক্রেন ও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে তীব্র নজরদারি ও বিতর্ক তৈরি হয়েছে।

আনুষ্ঠানিকভাবে ইরানে সেবা দেওয়ার জন্য স্টারলিংকের কোনো লাইসেন্স বা সরকারি অনুমোদন নেই। তবে ইলন মাস্ক এর আগে জানিয়েছিলেন, দেশটির ওপর এই সংযোগ সক্রিয় রয়েছে।

গত জানুয়ারিতে দেশজুড়ে তীব্র বিক্ষোভ ও অস্থিরতার সময় ইরানের কর্তৃপক্ষ সাধারণ মানুষের ইন্টারনেট সেবা পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছিল। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, সে সময় মার্কিন সরকার গোপনে হাজার হাজার স্টারলিংক রিসিভার টার্মিনাল ইরানে পাঠিয়েছিল।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রযুক্তি বিভাগের আরও খবর

এআই কি এনক্রিপশনের নিরাপত্তা ভেঙে দিতে পারে, বিশেষজ্ঞদের ইঙ্গিতে বাড়ছে আলোচনা
প্রযুক্তি

এআই কি এনক্রিপশনের নিরাপত্তা ভেঙে দিতে পারে, বিশেষজ্ঞদের ইঙ্গিতে বাড়ছে আলোচনা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তি অকার্যকর হয়ে গেছে বলে গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি বেশ কয়েকজন কম্পিউটারবিজ্ঞানী ও এআই-বিশেষজ্…

২০২৬ সালে অনলাইনে জনপ্রিয় জেন-জি ও জেন-আলফার শব্দগুলো
প্রযুক্তি

২০২৬ সালে অনলাইনে জনপ্রিয় জেন-জি ও জেন-আলফার শব্দগুলো

১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তারাই জেন-জি বা জেনারেশন জেড নামে পরিচিত। অপর দিকে ২০১২ সালের পর জন্ম নেওয়া প্রজন্মকে বলা হয় জেনারেশন আলফা বা …

প্রযুক্তি

১২ জনের বৈঠক থেকে রয়্যাল সোসাইটি: ৩৬৬ বছর আগে লন্ডনে বিজ্ঞানচর্চার নতুন অধ্যায়

একটি বক্তৃতা আর ১২ জন জ্ঞানপিপাসু মানুষের বৈঠক থেকে ৩৬৬ বছর আগে লন্ডনে সূচনা হয়েছিল রয়্যাল সোসাইটির, যা আধুনিক বিজ্ঞানের বিকাশে যুগান্তকারী ভূমিকা র…

প্রযুক্তি

পুতিনের সঙ্গে সেলফি তুলে আলোচনায় ভারতের ১৭ বছরের ‘এআই কিড’ রাউল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করে অল্প বয়সেই পরিচিতি পেয়েছে ভারতের কেরালার ১৭ বছর বয়সী উদ্যোক্তা রাউল জন আজু। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদ…