…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ইউপি নির্বাচন নিয়ে দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু, প্রথম দিনে নেই জামায়াত ও জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক
ইউপি নির্বাচন নিয়ে দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু, প্রথম দিনে নেই জামায়াত ও জাতীয় পার্টি
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন ভবনে সংলাপ শুরু হয়। সংলাপের সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সংলাপে আমন্ত্রণ জানানো হলেও প্রথম দিনের সংলাপে অংশ নিচ্ছে না বিরোধী দল জামায়াত ও জাতীয় পার্টি।

এর আগে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি।

সংলাপের প্রথম দিন ২৯ নভেম্বর বিএনপি ও জামায়াতসহ ১৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানোর কথা জানিয়েছিলেন ইসি সচিব। প্রথম দিনের আমন্ত্রণের তালিকায় জাতীয় পার্টির নামও রাখা হয়েছে। তবে এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংলাপে দলটিকে আমন্ত্রণ জানানো হয়নি।

প্রথম দিনের তালিকার অন্য দলগুলো হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।

আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করা হবে বলেও জানান ইসি সচিব।

পাঁচ ধাপে ৫০৮ উপজেলায় ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি ইসির ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, তার পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে।

ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে, দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপিতে, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি ইউপিতে, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপিতে এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
রাজনীতি

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নিষিদ্ধ যুবলীগের এক কর্মী নিহত হয…

একসঙ্গে অনেক দলকে ডাকায় ইসির সংলাপ ফলপ্রসূ হবে না: জাতীয় পার্টির শামীম হায়দার
রাজনীতি

একসঙ্গে অনেক দলকে ডাকায় ইসির সংলাপ ফলপ্রসূ হবে না: জাতীয় পার্টির শামীম হায়দার

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে আমন্ত্রণ পেলেও যোগ দেয়নি জাতীয় পার্টি। কারণ হিসেবে দলটি বলেছ…

চট্টগ্রামের আনোয়ারায় মশাল মিছিল ঘিরে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি ধাওয়া, দোকান ভাঙচুর
রাজনীতি

চট্টগ্রামের আনোয়ারায় মশাল মিছিল ঘিরে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি ধাওয়া, দোকান ভাঙচুর

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার লকডাউনের সমর্থনে মশাল মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। শনিবার সন্…

রাজনীতি

আওয়ামী লীগ-ঘনিষ্ঠ আমলাদের প্রশাসন থেকে সরানোর পরিকল্পনা প্রশাসন ক্যাডারদের সংগঠনের

আওয়ামী লীগ সরকারের সময় দলটির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আমলাদের প্রশাসন থেকে সরানোর পরিকল্পনা করছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। সম্প…