…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

দাউদকান্দিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক ও নারী যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
দাউদকান্দিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক ও নারী যাত্রী নিহত
ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার রাজারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক মো. শাহীন মিয়া (৫৫) ও যাত্রী ইয়াছমিন আক্তার (২৮)। শাহীন ঢাকার মিরপুরের বাসিন্দা; তিনি দাউদকান্দি উপজেলা সদরে একটি ভাড়া বাসায় থাকতেন এবং শহরে অটোরিকশা চালাতেন। ইয়াছমিন দাউদকান্দি উপজেলার বড়গোয়ালী গ্রামের বাসিন্দা।

দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ জানায়, আজ সকালে দাউদকান্দি বিশ্বরোড এলাকা থেকে ইয়াছমিনকে অটোরিকশায় নিয়ে শাহীন গৌরীপুরের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাজারহাট এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালক ও যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে হাইওয়ে থানার টহল পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আবদুল লতিফ তাঁদের মৃত ঘোষণা করেন। পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করেছে, তবে এর চালক পালিয়ে গেছেন।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, লাশ দুটি প্রথমে থানায় রাখা হয়। বেলা পৌনে ১১টার দিকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দুটি লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কের হাসানপুর থেকে গৌরীপুর পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার এলাকায় চট্টগ্রামগামী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়। বেলা ১১টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

চট্টগ্রামের কদমতলীতে ঢাকাগামী মেইল ট্রেনের বগিতে আগুন, পুড়ল দুটি আসন
জাতীয়

চট্টগ্রামের কদমতলীতে ঢাকাগামী মেইল ট্রেনের বগিতে আগুন, পুড়ল দুটি আসন

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় ঢাকাগামী একটি মেইল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।…

চট্টগ্রামে কদমতলীতে ঢাকা মেইলের বগিতে আগুন, দুই মিনিটে নেভালেন রেলকর্মীরা
জাতীয়

চট্টগ্রামে কদমতলীতে ঢাকা মেইলের বগিতে আগুন, দুই মিনিটে নেভালেন রেলকর্মীরা

চট্টগ্রাম নগরের রেলস্টেশনের পাশে কদমতলী এলাকায় ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পরপরই রেলকর্মীরা তা নিয়ন্ত্র…

ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন
জাতীয়

ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আজ শনিবার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়ম…

নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন দিল দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
জাতীয়

নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন দিল দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘলা পরিবহনের যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। এতে গাড়িটি পুড়ে গেলেও কোনো …