…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

পটুয়াখালীতে শপথ নিলেন নৌবাহিনীর ৪৬৭ নবীন নাবিক, সেরা চৌকস সেজান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীতে শপথ নিলেন নৌবাহিনীর ৪৬৭ নবীন নাবিক, সেরা চৌকস সেজান মাহমুদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর বি-২০২৬ ব্যাচের ৪৬৭ নবীন নাবিক। ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে আজ রোববার পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে তাঁদের প্রশিক্ষণ সম্পন্ন হয়।

সকাল ১১টায় অনুষ্ঠিত কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে তিনি পুরস্কার বিতরণ করেন।

নবীন নাবিকদের মধ্যে পেশাগত ও সব বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করে সেরা চৌকস নাবিক নির্বাচিত হয়েছেন মো. সেজান মাহমুদ; তিনি পেয়েছেন ‘নৌপ্রধান পদক’। দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ পেয়েছেন মো. মুজাহিদুল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ পেয়েছেন মো. শাকিল হাসান।

এই অনুষ্ঠানের মাধ্যমে নবীন নাবিকেরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হন। এ সময় তাঁরা দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নেন।

কুচকাওয়াজে নৌবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জম হোসেন এবং নৌ-কমান্ডোদের অবদানের কথা উল্লেখ করেন তিনি।

নৌবাহিনী প্রধান বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় নৌসদস্যদের দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত উৎকর্ষ প্রশংসনীয়। দেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি শক্তিশালী ও সমৃদ্ধ নৌবাহিনী গড়ে তুলতে নবীন নাবিকেরা অগ্রণী ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, পায়রা সমুদ্রবন্দরসহ দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষায় বানৌজা শের-ই-বাংলা ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ঘাঁটিটি দক্ষ নাবিক তৈরির সূতিকাগার হিসেবেও কাজ করছে।

নবীন নাবিকদের উদ্দেশে নৌবাহিনী প্রধান বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তাঁদের যোগ্য, দক্ষ ও গর্বিত নাবিক হিসেবে গড়ে উঠতে হবে। সততা, শৃঙ্খলা, আনুগত্য ও নৈতিক মূল্যবোধ ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান তিনি। একই সঙ্গে সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকার কথা বলেন তিনি।

অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওরা, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তি এবং নবীন নাবিকদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

রাজবাড়ীর পাংশায় গভীর রাতে দুই ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন, বড় ক্ষয়ক্ষতি হয়নি
জাতীয়

রাজবাড়ীর পাংশায় গভীর রাতে দুই ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন, বড় ক্ষয়ক্ষতি হয়নি

রাজবাড়ীর পাংশা উপজেলায় গভীর রাতে দুটি ইউনিয়ন পরিষদের বারান্দায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা উপজেলার শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদে আগুন দেয়…

দাউদকান্দিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক ও নারী যাত্রী নিহত
জাতীয়

দাউদকান্দিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক ও নারী যাত্রী নিহত

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপ…

জাতীয়

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু আর চার লেন সড়কে বদলাতে পারে পাবনার যোগাযোগ

রাজধানী ঢাকা থেকে পাবনা যেতে এখন যমুনা সেতু ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। যানজট ও ফেরি বা সেতুকেন্দ্রিক চাপের কারণে অনেক সময় পাঁচ থেকে সাত ঘণ্টাও সময…

সাতক্ষীরার তালায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত, আহত আরেকজন
জাতীয়

সাতক্ষীরার তালায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত, আহত আরেকজন

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. খোকন সরদার (৬০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. আব্দুল কুদ্দুস …