…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

বিএনপির ১ ডিসেম্বরের বিজয় সমাবেশ সোহরাওয়ার্দীতে নয়, হবে নয়াপল্টনে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
বিএনপির ১ ডিসেম্বরের বিজয় সমাবেশ সোহরাওয়ার্দীতে নয়, হবে নয়াপল্টনে: রিজভী
ছবি: সংগৃহীত

আগামী ১ ডিসেম্বর বিএনপির বিজয় সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে না করে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার (২৯ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে তিনি এ কথা জানান।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রসঙ্গে জানতে চাইলে রিজভী বলেন, ‘দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবে চলছে। কোনো বেআইনি সংগঠন, সন্ত্রাসী সংগঠন কে কী বলল আর সেটা আপনারা প্রশ্ন করেন, এটা খুব দুঃখজনক।’

তিনি বলেন, ‘আজও পরাজিত শক্তি নানাভাবে, নানা দিক থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য প্রতিদিন কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ করছে, পেট্রল ছিটাচ্ছে, বিভিন্ন স্থাপনায় আগুন দিচ্ছে এবং নানাভাবে মানুষ হত্যা করে যাচ্ছে।’

রিজভী বলেন, সরকার এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ এবং এটাকে শান্তিপূর্ণভাবে সামাল দেওয়ার চেষ্টা করছে। ‘কিন্তু আমি তারপরেও বলব, সরকারের যে আইনশৃঙ্খলা বাহিনী, তাদের আরও তৎপরতা দেখাতে হবে। তাদেরকে আরও সক্রিয় হতে হবে।’ দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা যারা করছে, তাদের প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সদা তৎপর থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী যদি সদা তৎপর না হয়, এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব—সবকিছুই একটি প্রশ্নবোধক জায়গায় এসে দাঁড়াবে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘জনগণ পাড়ায়-মহল্লায় প্রত্যেকটি জায়গায় প্রতিরোধ করছে। কিন্তু যে বেআইনি অস্ত্র নিয়ে ঘোরে, যে মানুষের বাসায় আগুন লাগায়, যে দলীয় কার্যালয়ে আগুন লাগায়, যে ব্যাংকে আগুন লাগায়, এই সমস্ত সশস্ত্র সন্ত্রাসীকে আইনের আওতায় আনার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। তারা কেন নিষ্ক্রিয়তা দেখাচ্ছে? এটা আজকে সবার কাছে প্রশ্ন।’

রিজভী আরও বলেন, ‘সারা দেশে বিএনপির নেতা-কর্মীরা এই সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে পথে পথে মোকাবিলা বা প্রতিরোধ করার জন্য প্রস্তুত আছে।’ তিনি সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন, সরকার যেন তৎপর হয়, যাতে শান্তিকামী মানুষ ও দেশের সাধারণ জনগণ নিরাপত্তা বোধ করে; সেই দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গসংগঠন সব সময় প্রস্তুত থাকবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

জাজিরায় সংঘর্ষে দুজন নিহত, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, দেশে সেনা…

রাজনীতি

বিচারের মুখোমুখি হওয়ার আগে আওয়ামী লীগকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আওয়ামী লীগের বিরুদ্ধে অর্থ লুটপাট, হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ সব অপরাধের বিচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়া…

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নাওডোবায় বিএনপি–আওয়ামী লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, সেতুতে আড়াই ঘণ্টা যান বন্ধ
রাজনীতি

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নাওডোবায় বিএনপি–আওয়ামী লীগ সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, সেতুতে আড়াই ঘণ্টা যান বন্ধ

শরীয়তপুরের পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে …

রাজনীতি

লকডাউন ঘিরে সহিংসতার শঙ্কায় বাগেরহাট থেকে দূরপাল্লার বাস বন্ধ, মোল্লাহাটের সংঘর্ষে আটক ৩

নিরাপত্তার শঙ্কা ও যাত্রীসংকটের কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক…