…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

লকডাউন ঘিরে সহিংসতার শঙ্কায় বাগেরহাট থেকে দূরপাল্লার বাস বন্ধ, মোল্লাহাটের সংঘর্ষে আটক ৩

নিজস্ব প্রতিবেদক

নিরাপত্তার শঙ্কা ও যাত্রীসংকটের কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকালে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি শাহজাহান মিনা।

শাহজাহান মিনা জানান, আজ ও আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে সড়কে সহিংসতা ও যানবাহনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প পথে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছিল খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন। এ পরিকল্পনা অনুযায়ী গোপালগঞ্জ এড়িয়ে আরিচা ঘাট হয়ে বাস চলাচলের কথা ছিল।

তবে সড়কে নিরাপত্তার শঙ্কা ও যাত্রীসংখ্যা কম থাকায় আপাতত বাগেরহাট থেকে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

বাগেরহাট বাসস্ট্যান্ডের দোলা পরিবহনের কাউন্টার ম্যানেজার নাঈম শেখ বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতার ঘটনা ঘটছে। এ কারণে বাগেরহাট থেকে দোলা পরিবহনের সব বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি ঢাকাগামী যাত্রীর সংখ্যাও প্রায় নেই।

ঢাকাগামী যাত্রী সলেমান হাওলাদার বলেন, জরুরি প্রয়োজনে তাঁকে ঢাকায় যেতে হবে। এ জন্য মোড়েলগঞ্জ থেকে বাগেরহাট বাসস্ট্যান্ডে এলেও ঢাকাগামী কোনো বাস পাননি। পরে লোকাল বাসে বাগেরহাট থেকে খুলনায় যাচ্ছেন; সেখানে ঢাকাগামী বাস পেলে তাতে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবেন।

এদিকে বাগেরহাটের মোল্লাহাটে মধুমতী সেতুর টোলপ্লাজা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদৎ হোসেন জানান, গতকালের সংঘর্ষের ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

রাজনীতি বিভাগের আরও খবর

খুলনায় আখতার হোসেন: ঐক্যের আগে প্রতিশ্রুতি পূরণ ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে
রাজনীতি

খুলনায় আখতার হোসেন: ঐক্যের আগে প্রতিশ্রুতি পূরণ ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ঐক্যের কথা বলার আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। বাস্তবায়ন…

রাজনীতি

ইউপি নির্বাচন পাঁচ ধাপে, প্রথম ধাপ জানুয়ারিতে: দলগুলোর সঙ্গে সংলাপে সিইসি বললেন, ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই

নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের প্রতিশ্রুতির…

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
রাজনীতি

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নিষিদ্ধ যুবলীগের এক কর্মী নিহত হয…

একসঙ্গে অনেক দলকে ডাকায় ইসির সংলাপ ফলপ্রসূ হবে না: জাতীয় পার্টির শামীম হায়দার
রাজনীতি

একসঙ্গে অনেক দলকে ডাকায় ইসির সংলাপ ফলপ্রসূ হবে না: জাতীয় পার্টির শামীম হায়দার

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে আমন্ত্রণ পেলেও যোগ দেয়নি জাতীয় পার্টি। কারণ হিসেবে দলটি বলেছ…