…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চাঁদপুরে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ছবি: সংগৃহীত

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা।

রোববার (২৯ নভেম্বর) সকালে চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদাউস শাহিন। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী হাসানের সঞ্চালনায় মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন পিপি অ্যাডভোকেট কুহিনুর রশিদ, জিপি রফিকুল হাসান রিপন, স্পেশাল পিপি শিরিন সুলতানা মুক্তা, জেলা আইনজীবী সমিতির সভাপতি শামসুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক জাকির হোসেন ফয়সাল।

এ ছাড়া বক্তব্য দেন ফোরামের সদস্য অ্যাডভোকেট রেহানা ইয়াসমিন কচি, তাফাজ্জল হোসেন, তৌহিদুল ইসলাম তরুণ, আলম খান মঞ্জু, হুমায়ূন কবির, ইয়াসিন আরাফাত ইকরাম, আতিক হাওলাদার, কামাল হোসেন, সাদ্দাম ও শামিম হোসেনসহ অন্যরা।

সমাবেশে বক্তারা দেশে আইনশৃঙ্খলা, গণতান্ত্রিক স্থিতিশীলতা ও জননিরাপত্তার স্বার্থে যেকোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং জনজীবন বিপর্যস্ত করার কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

বক্তারা আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কিংবা যেকোনো রাজনৈতিক সংগঠনের নামে কেউ আইনবহির্ভূত কর্মকাণ্ড, সহিংসতা বা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক পরিচয় কিংবা অতীতে ক্ষমতায় থাকার অবস্থান কাউকে আইনের ঊর্ধ্বে রাখে না বলেও তাঁরা উল্লেখ করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে
আইন ও অপরাধ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও তাঁর দুই ভাইকে সন্ত্রাসবিরো…

সোনাগাজীতে গভীর রাতে ভূমি অফিসের ফটকে পেট্রোল ঢেলে আগুন, কাজীরহাটে প্রাইভেটকারেও অগ্নিসংযোগ
আইন ও অপরাধ

সোনাগাজীতে গভীর রাতে ভূমি অফিসের ফটকে পেট্রোল ঢেলে আগুন, কাজীরহাটে প্রাইভেটকারেও অগ্নিসংযোগ

ফেনীর সোনাগাজী উপজেলায় গভীর রাতে মতিগঞ্জ ভূমি অফিসের স্থায়ী আদায় শিবির কার্যালয়ের ফটকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। একই রাতে উপজেলার কাজীরহাট বাজ…

ঢাকার মোহাম্মদপুর থেকে খুলনার ‘শুটার ইমরান’সহ বি-কোম্পানির পাঁচজন গ্রেপ্তার, বিদেশি রিভলবার উদ্ধার
আইন ও অপরাধ

ঢাকার মোহাম্মদপুর থেকে খুলনার ‘শুটার ইমরান’সহ বি-কোম্পানির পাঁচজন গ্রেপ্তার, বিদেশি রিভলবার উদ্ধার

খুলনার আলোচিত সন্ত্রাসী চক্র ‘বি-কোম্পানি’র প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি শুটার ইমরানকে চার সহযোগীসহ…

রংপুর প্রেসক্লাবের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, ছুড়ে ফেলার অভিযোগ মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে
আইন ও অপরাধ

রংপুর প্রেসক্লাবের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, ছুড়ে ফেলার অভিযোগ মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে

রংপুর নগরীর প্রেসক্লাব বিপণিবিতান মার্কেটের সামনে থেকে একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) বোমা নিষ্ক্রিয়কারী…