…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বরিশালের বাকেরগঞ্জে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক
বরিশালের বাকেরগঞ্জে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী শ্রমিক নিহত
ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। রোববার দুপুরে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আলী আকবর সুপন (২৫) ও মো. মাহতাব (২৭)। তাঁরা দুজনই শ্রমিক ছিলেন। আলী আকবরের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়, তাঁর বাবার নাম ফিরোজ আলম। মাহতাবের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বটতলা এলাকায় পটুয়াখালী ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

নিহত আলী আকবরের দুলাভাই দাউদ জানান, আলী আকবর ও মাহতাব একসঙ্গে কাজ করতেন। তাঁরা বরিশাল হয়ে লেবুখালীর দিকে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়।

বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। মোটরসাইকেল আরোহী দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

মাদারীপুরে টায়ার জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি
জাতীয়

মাদারীপুরে টায়ার জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচি’ ঘিরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। এ…

বাবুগঞ্জ থেকে হিজলা ২২ কিলোমিটার সড়ক সংস্কারে পাশ থেকে বালু তোলায় ক্ষোভ, মাটি ব্যবহারের নির্দেশ
জাতীয়

বাবুগঞ্জ থেকে হিজলা ২২ কিলোমিটার সড়ক সংস্কারে পাশ থেকে বালু তোলায় ক্ষোভ, মাটি ব্যবহারের নির্দেশ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর থেকে মীরগঞ্জ হয়ে মুলাদী পেরিয়ে হিজলা উপজেলা পর্যন্ত ২২ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। কাজের শুরুতে…

জাতীয়

পাঁচ বছরে দরিদ্র ও অসহায় কেউ আইনি সুরক্ষার বাইরে থাকবেন না: আইনমন্ত্রী আসাদুজ্জামান

আগামী পাঁচ বছরের মধ্যে দেশে এমন পরিবেশ তৈরি করা হবে, যেখানে দরিদ্র ও অসহায় মানুষও আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হবেন না। সবার জন্য আইনি সহায়তা নিশ্চিত কর…

জাতীয়

নাওডোবা সংঘর্ষে দুজনের প্রাণহানি, আইনশৃঙ্খলা নিয়ে শঙ্কা নেই, সেনা মোতায়েনের পরিকল্পনাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নাওডোবা এলাকার সংঘর্ষে দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে…