…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বাবুগঞ্জ থেকে হিজলা ২২ কিলোমিটার সড়ক সংস্কারে পাশ থেকে বালু তোলায় ক্ষোভ, মাটি ব্যবহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
বাবুগঞ্জ থেকে হিজলা ২২ কিলোমিটার সড়ক সংস্কারে পাশ থেকে বালু তোলায় ক্ষোভ, মাটি ব্যবহারের নির্দেশ
ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর থেকে মীরগঞ্জ হয়ে মুলাদী পেরিয়ে হিজলা উপজেলা পর্যন্ত ২২ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। কাজের শুরুতেই সড়কের দুই পাশের অংশ সংরক্ষণে মাটির পরিবর্তে বালু ব্যবহারের অভিযোগ উঠেছে।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. সাগর জোমাদ্দার জানান, রহমতপুর থেকে বাবুগঞ্জের মীরগঞ্জ হয়ে মুলাদী থেকে হিজলা পর্যন্ত ২১ কিলোমিটার ৮০০ মিটার সড়কের এই কাজে বরাদ্দ ধরা হয়েছে ১৬ কোটি ৯৫ লাখ টাকা।

তাঁর ভাষ্য অনুযায়ী, সড়কের মূল কাজ পিচঢালাই। তবে বিভিন্ন স্থানে এজিং করে সড়কের পাশের অংশ (শোল্ডার) করা, মাটি ভরাট এবং পাইলিংয়ের কাজও রয়েছে।

কার্যাদেশ অনুযায়ী দূর থেকে মাটি এনে ভরাটের কথা থাকলেও বালু ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই বালু আবার আশপাশের বাসিন্দাদের ভবন ও দেয়ালের পাশ থেকে কেটে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এভাবে শুরুতেই দুই পাশ বালু দিয়ে ভরাট করলে সড়কটি টেকসই হবে না। বসতবাড়ি ও ফসলি জমির পাশ থেকে বালু কেটে শোল্ডার নির্মাণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন আশপাশের বাসিন্দারা।

তাঁদের আশঙ্কা, বালু ব্যবহার করে কাজ করা হলে বৃষ্টির সময় সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হবে। কারণ, এ সড়কে বাসসহ ভারী যানবাহন চলাচল করে।

হিজলার স্থানীয় একজন বাসিন্দা ও ঠিকাদার বলেন, সড়কের দুই পাশ টেকসই করতে হলে এজিং, অর্থাৎ সড়কের দুই পাশের কিনারা বরাবর ইট দাঁড় করিয়ে সীমানা তৈরি করে তারপর শোল্ডার করতে হয়। কিন্তু বালু দিয়ে শোল্ডার করায় সড়ক বর্ষার সময় ভেঙে যাবে। বৃষ্টির সময় এসব বালু পানির সঙ্গে মিশে দ্রুত সরে যাবে বলেও তিনি বলেন।

দীর্ঘদিন ধরে হিজলা-মুলাদী সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। পাশাপাশি কয়েকটি স্থানে সড়কের নিচ দিয়ে নালা থাকায় সড়কটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দেয়।

সড়ক নির্মাণকাজের মিস্ত্রি আব্দুল জলিল সরদার বলেন, রক্ষণাবেক্ষণকাজের মধ্যে হিজলার অংশ ১৩ কিলোমিটার এবং মুলাদী সেতুর ওপারে তিন কিলোমিটার রয়েছে। বাকি প্রায় ছয় কিলোমিটার মীরগঞ্জ ফেরি থেকে রহমতপুর পর্যন্ত।

তিনি বলেন, হিজলার কাউরিয়া থেকে সড়কের দুই পাশের শোল্ডার তৈরির কাজ চলছে। এরই মধ্যে তিন কিলোমিটারের মতো কাজ হয়েছে। তবে মাটি না পাওয়ায় বালু দিয়ে শোল্ডার করা হয়েছিল। পরে স্থানীয়দের আপত্তিতে বালু দিয়ে এজিং বন্ধ করা হয়েছে।

সংস্কারকাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান আদি কনস্ট্রাকশনের প্রকৌশলী মো. মাহিন বলেন, সড়কের শোল্ডারের কাজ অল্প কিছু করা হয়েছে। অভিযোগ পেয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। যেসব স্থানে বালু ফেলা হয়েছে, সেসব স্থানে দূর থেকে মাটি এনে শোল্ডার করা হবে।

প্রকল্পটির ঠিকাদার আতিকুর রহমান বলেন, সড়কটি টেকসই করার জন্য যা করার দরকার, তা-ই করা হবে।

উপসহকারী প্রকৌশলী মো. সাগর জোমাদ্দার বলেন, বিভিন্ন স্থানে শোল্ডার করার ক্ষেত্রে মাটির পরিবর্তে বালু ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। পরে ঠিকাদারকে মাটি দিয়েই সড়কের শোল্ডার তৈরি করতে বলা হয়েছে।

হিজলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিয়াস সিকদার বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছেন, সড়কের দুই পাশের শোল্ডার বালু দিয়ে ভরাট করা হচ্ছে। তিনি তাৎক্ষণিক সড়ক ও জনপথ বিভাগের বরিশালের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি অবহিত করেছেন। এ ছাড়া ঘটনাস্থলে থাকা সহকারী ঠিকাদারকে বালু সরিয়ে মাটি ব্যবহারের নির্দেশ দিয়েছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

২ ডিসেম্বর কুষ্টিয়ায় প্রধানমন্ত্রী: ১ হাজার ৩০০ কোটি টাকার খাল-পাম্প প্রকল্পসহ কৃষক ও ফ্যামিলি কার্ডের উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফরকালে তিনি ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে খাল …

জাতীয়

নিরাপত্তা উদ্বেগে গোপালগঞ্জ হয়ে ঢাকা-খুলনা রুটের বাস বন্ধ, বিকল্প আরিচা ঘাট পথে চলবে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা উদ্বেগে আবারও পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা পথে বাস চলাচল বন্ধ করেছেন পরিবহন মালিকেরা। পরিস…

চট্টগ্রামে কদমতলীতে ঢাকা মেইলের বগিতে আগুন, দুই মিনিটে নেভালেন রেলকর্মীরা
জাতীয়

চট্টগ্রামে কদমতলীতে ঢাকা মেইলের বগিতে আগুন, দুই মিনিটে নেভালেন রেলকর্মীরা

চট্টগ্রাম নগরের রেলস্টেশনের পাশে কদমতলী এলাকায় ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পরপরই রেলকর্মীরা তা নিয়ন্ত্র…

৪৮ ঘণ্টার লকডাউনের আগে ১০ জেলায় নাশকতা, নভেম্বরে ২১৩ ঘটনায় উদ্বেগ
জাতীয়

৪৮ ঘণ্টার লকডাউনের আগে ১০ জেলায় নাশকতা, নভেম্বরে ২১৩ ঘটনায় উদ্বেগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচি ঘিরে সহিংসতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের ধারণা, ডিসেম্বর সামনে রেখে দলটির কর্মসূচিকে…