…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

ঢাকায় প্রথমবার বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ, ১৪ দেশের ১২১ গলফার কুর্মিটোলায়

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে ১৭তম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ-২০২৬। ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত এই প্রতিযোগিতায় ১৪টি দেশের ১২১ জন সামরিক গলফার ও কর্মকর্তা অংশ নিচ্ছেন।

শনিবার (২৮ নভেম্বর) চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অংশগ্রহণকারী দেশগুলোকে স্বাগত জানান। পাশাপাশি তিনি খেলোয়াড়দের উৎসাহ-উদ্দীপনার সঙ্গে খেলায় অংশগ্রহণ, ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখা এবং বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও আতিথেয়তা উপভোগের আহ্বান জানান।

আন্তর্জাতিক সামরিক ক্রীড়া পরিষদের (সিআইএসএম) তত্ত্বাবধানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এই প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, কেনিয়া, স্পেন ও শ্রীলঙ্কাসহ ১৪টি দেশ অংশ নিচ্ছে।

পুরুষ ও নারী একক ইভেন্টের পাশাপাশি দলীয় শিরোপার জন্যও প্রতিদ্বন্দ্বিতা করবেন গলফাররা। ‘ক্রীড়ার মাধ্যমে বন্ধুত্ব’ মূলমন্ত্রে আয়োজিত এবারের চ্যাম্পিয়নশিপের মূল পর্বের খেলা রোববার (২৯ নভেম্বর) থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে। ৩ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং ৪ ডিসেম্বর পুরো আয়োজন শেষ হবে।

এর আগে ২০২৫ সালের জুনে কেনিয়ায় অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের ১৬তম আসরে বাংলাদেশ নারী দল রৌপ্য পদক অর্জন করেছিল। ১৯৭৬ সালে সিআইএসএমের ৪১তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ। এরপর থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সংস্থাটির বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

চট্টগ্রামে আঞ্চলিক ফাইনালে জিতে শেষ আটে পোর্ট সিটি ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়
খেলা

চট্টগ্রামে আঞ্চলিক ফাইনালে জিতে শেষ আটে পোর্ট সিটি ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়

ইস্পাহানি-প্রথম আলো চতুর্থ আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে চট্টগ্রাম অঞ্চল থেকে ঢাকার চূড়ান্ত পর্ব অর্থাৎ শেষ আটে উঠেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্স…

খেলা

মাঠের দুষ্টুমি আর কড়া মার্কিং: কিংবদন্তি স্টপার কায়সার হামিদের রঙিন গল্প

বাংলাদেশের কিংবদন্তি ফুটবলারদের বর্ণাঢ্য জীবনের স্মৃতি আর রোমাঞ্চকর গল্প নিয়ে লেখা হয়েছে 'ফুটবলের গল্প, ফুটবলারদের গল্প' বইটি। সেই বইয়ের ধারাবাহিক …

পডকাস্টের মন্তব্যে শাস্তির রেশ কাটেনি হামফ্রির, থামল টানা ১১০ ম্যাচ শুরুর ধারা
খেলা

পডকাস্টের মন্তব্যে শাস্তির রেশ কাটেনি হামফ্রির, থামল টানা ১১০ ম্যাচ শুরুর ধারা

যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল লিগের (এনএফএল) দল বাল্টিমোর রেভেন্সের কর্নারব্যাক মারলন হামফ্রি নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরলেও শুরুর একাদশে জায়গা পাননি। হ…

খেলা

কাতার গ্রাঁ প্রিতে জয় বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্টোনেলির, ধ্বংসাবশেষে স্বপ্ন ভাঙল রাসেলের

কাতার গ্রাঁ প্রি জিতেছেন ফর্মুলা ওয়ানের নতুন বিশ্বচ্যাম্পিয়ন কিমি অ্যান্টোনেলি। লুসাইল ইন্টারন্যাশনাল সার্কিটে রোববার ফ্লাডলাইটের নিচে অনুষ্ঠিত এই র…