এসএমই পণ্য মেলার শেষ দিনে ২১ উদ্যোক্তাকে সাড়ে ৩ কোটি টাকা ঋণ দিল কৃষি ব্যাংক
ঢাকায় অনুষ্ঠিত এসএমই পণ্য মেলার শেষ দিনে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ঋণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। গত ২৮ নভেম্বর ২১ জন এসএমই উদ্যোক্তার মধ্যে এই ঋণ বিতরণ করা হয়।
গত ২২ থেকে ২৮ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত হয় এসএমই পণ্য মেলা ২০২৬। মেলার শেষ দিনে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী উদ্যোক্তাদের হাতে ঋণের অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম, মোহা. খালেদুজ্জামান ও আবু সাঈদ মো. রওশানুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন আইসিটি মহাবিভাগের জিএম মোহাম্মদ সালাহউদ্দীন রাজীব, ঢাকা বিভাগের জিএম গোলাম মো. আরিফ, এলপিওর জিএম মোহাম্মদ মাইনুল ইসলাম খাঁনসহ সংশ্লিষ্ট নির্বাহীরা।


