…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

আগারগাঁওয়ে বিএমইউর আন্তর্জাতিক সেমিনার: সামুদ্রিক মৎস্যসম্পদ ও সুনীল অর্থনীতি নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
আগারগাঁওয়ে বিএমইউর আন্তর্জাতিক সেমিনার: সামুদ্রিক মৎস্যসম্পদ ও সুনীল অর্থনীতি নিয়ে আলোচনা
ছবি: সংগৃহীত

সামুদ্রিক মৎস্যসম্পদ ও সুনীল অর্থনীতির সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে (বিএমইউ)। রোববার (২৯ নভেম্বর) ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে দিনব্যাপী এই আয়োজন করা হয়।

‘সাসটেইনেবল মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইকোনমি অব বাংলাদেশ’ শীর্ষক আয়োজনে আন্তর্জাতিক সেমিনারের পাশাপাশি জব ফেয়ার ও পোস্টার প্রেজেন্টেশনেরও আয়োজন করা হয়। বিএমইউ বাংলাদেশের প্রথম এবং দক্ষিণ এশিয়ার তৃতীয় বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয়।

সেমিনারে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি মেরিটাইম বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার প্রসার ঘটিয়ে দক্ষ জনবল তৈরি এবং নতুন জ্ঞান উদ্ভাবনে বিশ্ববিদ্যালয়টিকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। উদ্বোধনী অধিবেশনের সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল এম নিয়ামত এলাহি।

সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ইনচার্জ) ড. মো. খালেদ কনক।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রবি ফোটেদার, চীনের ন্যাশনাল ওশান টেকনোলজি সেন্টারের (এনওটিসি) উপপরিচালক অধ্যাপক ড. তেং শিন এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির রিসার্চ অ্যাসোসিয়েট প্রফেসর ড. রাম সি. ভুজেল।

দিনব্যাপী সেমিনারে তিনটি সমান্তরাল কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে চীন, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডের বিশেষজ্ঞদের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের গবেষকেরা প্রবন্ধ উপস্থাপন করেন।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিএমইউর সাবেক উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, ওয়ার্ল্ডফিশের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ড. এ টি এম ফারুক-উল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, বিএমইউর সহযোগী অধ্যাপক ড. মারিয়া জামান এবং মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মো. আব্দুল্লাহ আল মামুন। সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন বিএমইউর ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশনের ডিন কমডোর মো. আতিকুর রহমান।

আলোচনায় সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, মেরিন স্পেশাল প্ল্যানিং, সুনীল অর্থনীতির সম্ভাবনা ও চ্যালেঞ্জ, ব্লু টেকনোলজি এবং সামুদ্রিক পণ্যের বাজারজাতকরণের বিভিন্ন দিক উঠে আসে। টেকসই মৎস্যসম্পদ উন্নয়নে বিএমইউর ভূমিকা নিয়েও বক্তারা আলোচনা করেন।

সেমিনারে অংশগ্রহণের জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞদের ধন্যবাদ জানান বিএমইউর ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড ওশান সায়েন্সের ডিন কমডোর মো. মিনারুল হক। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেন, সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও উৎপাদনশীলতা বৃদ্ধি, টেকসই ব্যবস্থাপনা এবং মেরিন স্পেশাল প্ল্যানিংয়ে দক্ষ জনবল তৈরির মাধ্যমে দেশের সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে বিএমইউ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে দেশি-বিদেশি মেরিটাইম-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতাও গুরুত্বপূর্ণ বলে তাঁরা মত দেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

এসএমই পণ্য মেলার শেষ দিনে ২১ উদ্যোক্তাকে সাড়ে ৩ কোটি টাকা ঋণ দিল কৃষি ব্যাংক

ঢাকায় অনুষ্ঠিত এসএমই পণ্য মেলার শেষ দিনে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ঋণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। গত ২৮ নভেম্বর ২১ জন এসএমই উদ্যোক্তার মধ্যে এই …

অর্থনীতি ও ব্যবসা

এমএসএমই অর্থায়নের ঘাটতি কাটাতে ঢাকায় ব্র্যাক ব্যাংক ও টাফটস ইউনিভার্সিটির দুই দিনের কর্মশালা

বাংলাদেশের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) অর্থায়ন-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণানির্ভর সমাধান খুঁজতে যুক্তরাষ্ট্রের টাফট…

অর্থনীতি ও ব্যবসা

সপ্তাহের প্রথম দিনে দুই শেয়ারবাজারেই সূচকের উত্থান, লেনদেন ছাড়াল ৯১৪ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ নভেম্বর) দেশের উভয় শেয়ারবাজারেই মূল্যসূচকের উত্থান এবং অধিকাংশ কোম্পানির শেয়ারদর বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন সম্প…

নিত্যপণ্য বাণিজ্যে টিসিবি ও পাকিস্তানের টিসিপির পাঁচ বছরের সমঝোতা সই
অর্থনীতি ও ব্যবসা

নিত্যপণ্য বাণিজ্যে টিসিবি ও পাকিস্তানের টিসিপির পাঁচ বছরের সমঝোতা সই

দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং আমদানির বিকল্প উৎস বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ট্রেডিং করপ…