…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

মাদারীপুরে রাতে আবার মহাসড়ক অবরোধ: ভাঙ্গা ব্রিজে গাছ ফেলে পৌনে দুই ঘণ্টা বন্ধ ঢাকা-বরিশাল পথ

নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরে রাতে আবার মহাসড়ক অবরোধ: ভাঙ্গা ব্রিজে গাছ ফেলে পৌনে দুই ঘণ্টা বন্ধ ঢাকা-বরিশাল পথ
ছবি: সংগৃহীত

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় পৌনে দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

আজ রোববার রাত পৌনে ৮টার দিকে মাদারীপুরের ভাঙ্গা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাঙ্গা ব্রিজ এলাকায় জড়ো হন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে বিক্ষোভকারীরা সামনে এগিয়ে তাতীবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে মিছিল করেন।

বিক্ষোভকারীরা প্রায় পৌনে দুই ঘণ্টা মহাসড়কে অবস্থান করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে যান চলাচল শুরু হয়।

সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, আন্দোলনের নামে নাশকতা ঠেকাতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, এসআরবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরাও দায়িত্বে রয়েছেন বলে তিনি জানান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

মহাসড়ক সচল হলেও ঢাকা-বরিশাল রুটে বাস বন্ধ, টার্মিনালে চরম ভোগান্তিতে যাত্রীরা
জাতীয়

মহাসড়ক সচল হলেও ঢাকা-বরিশাল রুটে বাস বন্ধ, টার্মিনালে চরম ভোগান্তিতে যাত্রীরা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আজ রোববার সকাল থেকে বরিশালের নথুল্…

মাদারীপুরে টায়ার জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি
জাতীয়

মাদারীপুরে টায়ার জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচি’ ঘিরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। এ…

চার সপ্তাহের আন্দোলনের পর কমছে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, কারখানায় ফিরছে উৎপাদন
জাতীয়

চার সপ্তাহের আন্দোলনের পর কমছে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, কারখানায় ফিরছে উৎপাদন

চার সপ্তাহের বেশি সময় ধরে চলা পোশাকশ্রমিকদের আন্দোলনের পর তৈরি পোশাকশিল্পের পরিস্থিতির উন্নতি হচ্ছে। শনিবার রাজধানীর মিরপুর, গাজীপুর ও সাভার এলাকার ব…

আগুন লাগেনি: যান্ত্রিক ত্রুটির সংকেতে উড্ডয়নের আগমুহূর্তে বাতিল ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট
জাতীয়

আগুন লাগেনি: যান্ত্রিক ত্রুটির সংকেতে উড্ডয়নের আগমুহূর্তে বাতিল ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-জেদ্দাগামী একটি ফ্লাইট বাতিল করা…