…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

লস অ্যাঞ্জেলেসে বিজয় বহরের নতুন কমিটির শপথ, ১৩ ডিসেম্বর মোটর শোভাযাত্রা ও পথমেলা

নিজস্ব প্রতিবেদক
লস অ্যাঞ্জেলেসে বিজয় বহরের নতুন কমিটির শপথ, ১৩ ডিসেম্বর মোটর শোভাযাত্রা ও পথমেলা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির পরিচিত বার্ষিক আয়োজন ‘বাংলার বিজয় বহর’ এবার অনুষ্ঠিত হবে আগামী ১৩ ডিসেম্বর। প্রবাসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করা সংগঠনটি ওই দিন বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা, পথমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। এ উপলক্ষে সংগঠনটির ২০২৬–২৭ মেয়াদের নতুন কমিটি ইতিমধ্যে শপথ নিয়েছে।

দিনব্যাপী এই আয়োজন চলবে লস অ্যাঞ্জেলেসের ৩০০ সাউথ আলেকজান্দ্রিয়া অ্যাভিনিউয়ে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে মোটর শোভাযাত্রা। এরপর থাকবে পথমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে লস অ্যাঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মোহাম্মদ জাবেদ ইকবালের। প্যারেড মার্শাল হিসেবে থাকবেন লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলের ডিস্ট্রিক্ট ১০-এর কাউন্সিলওম্যান হিদার হাট। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় রয়েছে সিটি অব লস অ্যাঞ্জেলেসের কাউন্সিল ডিস্ট্রিক্ট ১০।

এবারের সাংস্কৃতিক পরিবেশনায় বাংলাদেশ থেকে অংশ নেবেন কণ্ঠশিল্পী এস ডি রুবেল। নিউইয়র্ক থেকে আসছেন শিল্পী রেশমি মির্জা ও তাঁর ব্যান্ড ‘মাটি’ এবং ফোকসংগীতশিল্পী কালা মিয়া। এ ছাড়া স্থানীয় প্রবাসী কণ্ঠশিল্পী ও নৃত্যশিল্পীরাও অনুষ্ঠানে পরিবেশনা করবেন।

এর আগে ২১ নভেম্বর ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ মেয়াদের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে সাজিয়া হক মিমি ও সাধারণ সম্পাদক হিসেবে মো. আফজাল হোসাইন সিকদার শপথ নেন। তাঁদের সঙ্গে কমিটির মোট ২৫ জন সদস্য শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান বোর্ড অব ট্রাস্টির (বিওটি) চেয়ার মুজিব সিদ্দিকী। পরে নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

নতুন কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন এম আবদুল বাসিত। কো-চেয়ার হয়েছেন অ্যালেন ইলিয়াস খান ও এহতেমামুল হক শ্যামল। সহসভাপতি নির্বাচিত হয়েছেন রেজাউল করিম ও বৃষ্টি চৌধুরী। বিওটি চেয়ার হিসেবে মুজিব সিদ্দিকী এবং আহ্বায়ক হিসেবে রয়েছেন মিকায়েল খান।

কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক বাবর মহিউদ্দিন, এফ মোহন জন ও মহিউদ্দিন সৈকত; মোটর শোভাযাত্রার কমান্ডার মেহেদী হাসান, অর্থ সম্পাদক হামেদ এশা, সাংস্কৃতিক সম্পাদক মিঠুন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। সহসাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম, ছাত্রবিষয়ক সম্পাদক শরিল বিন ইউসুফ, সহছাত্রবিষয়ক সম্পাদক কামরুজ্জামান আকাশ, নারীবিষয়ক সম্পাদক শুভ্রা ব্যানার্জি, দপ্তর সম্পাদক আবদুল করিম শুভ এবং ক্রীড়া সম্পাদক রাফসান সিকদার। এ ছাড়া যুবদূত হিসেবে সপ্তর্ষি চৌধুরী এবং শিক্ষার্থী দূত হিসেবে বিসাক দায়িত্ব পেয়েছেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে সাবেক সভাপতি জয়নুল আবেদীন, ইসমাইল হোসেন ও মোহাম্মদ আবু হানিফা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংহতি জানাতে আসেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেসের (বাফলা) সভাপতি ইলিয়াস সিকদার, বিএএসের সভাপতি সায়েদুর হক, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মুনিম, হুমায়ুন কবির, ইলিয়াস পাইলট, মুনিরুজ্জামান মনির, সুলতান শাহরিয়ার, শ্যামল, মোহাম্মদ সিদ্দিকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

আয়োজনের প্রস্তুতি সম্পর্কে সংগঠনের সভাপতি সাজিয়া হক ও সাধারণ সম্পাদক মো. আফজাল হোসাইন সিকদার বলেন, ‘আমরা দলমত-নির্বিশেষে সবাইকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। এটা বাংলাদেশের অনুষ্ঠান, বিজয় দিবস সবার, প্রবাসী বাংলাদেশিদের।’ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে দলমত-নির্বিশেষে সবাইকে এই উদ্‌যাপনে অংশ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রবাস বিভাগের আরও খবর

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে ছয় মাসের নতুন কর্মভিসা, আবেদনের শর্ত যা যা
প্রবাস

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে ছয় মাসের নতুন কর্মভিসা, আবেদনের শর্ত যা যা

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষ করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ছয় মাসের নতুন কর্মভিসা চালু করেছে দেশটির সরকার। ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’ …

অবৈধ বসবাসের অভিযোগে আটক ২৭ বাংলাদেশিকে গুরুগ্রাম থেকে দেশে ফেরত পাঠাল ভারত
প্রবাস

অবৈধ বসবাসের অভিযোগে আটক ২৭ বাংলাদেশিকে গুরুগ্রাম থেকে দেশে ফেরত পাঠাল ভারত

ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক ২৭ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।…