…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে ছয় মাসের নতুন কর্মভিসা, আবেদনের শর্ত যা যা

নিজস্ব প্রতিবেদক
নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে ছয় মাসের নতুন কর্মভিসা, আবেদনের শর্ত যা যা
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষ করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ছয় মাসের নতুন কর্মভিসা চালু করেছে দেশটির সরকার। ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’ নামের এই ভিসার আওতায় যোগ্য শিক্ষার্থীরা পড়াশোনা শেষে দেশটিতে আরও ছয় মাস অবস্থান করে কাজ করতে পারবেন।

বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে তাঁদের নিউজিল্যান্ডের যোগ্যতা কাঠামো (এনজেডকিউসিএফ) অনুযায়ী লেভেল ৫ থেকে ৭-এর মধ্যে কোনো যোগ্যতা অর্জন করতে হবে।

আবেদনকারীদের নিউজিল্যান্ডে অন্তত ২৪ সপ্তাহ পূর্ণকালীন পড়াশোনা করতে হবে। তবে ইংরেজি ভাষা শিক্ষা, ফাউন্ডেশন ও ব্রিজিং কোর্স এবং মাইক্রো-ক্রেডেনশিয়াল এই ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। যাঁরা পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার জন্য যোগ্য, তাঁরা নতুন এই ভিসার জন্য আবেদন করতে পারবেন না।

শিক্ষার্থীদের সম্পন্ন করা কোর্সের জন্য ইস্যু করা স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে আবেদন করতে হবে। পাশাপাশি আবেদনের আগের তিন মাসের মধ্যে ওই যোগ্যতার জন্য স্টুডেন্ট ভিসা থাকতে হবে।

আবেদনকারীর নিজের থাকা-খাওয়ার খরচ বহনের জন্য ব্যাংক বা অন্য গ্রহণযোগ্য মাধ্যমে অন্তত পাঁচ হাজার নিউজিল্যান্ড ডলার থাকতে হবে। এ ছাড়া দেশটির স্বাস্থ্য ও চরিত্রসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।

নতুন এই ভিসার আওতায় যেকোনো নিয়োগকর্তার অধীনে, যেকোনো পেশায় এবং নিউজিল্যান্ডের যেকোনো স্থানে কাজ করা যাবে। তবে ভিসাধারীরা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠা বা পরিচালনা করতে পারবেন না; বাণিজ্যিক যৌনসেবার কাজও করা যাবে না।

ভিসাটি কেবল একবার দেওয়া হবে এবং এর মেয়াদ বাড়ানোর সুযোগ নেই।

আবেদন করতে হবে নিউজিল্যান্ডের অভিবাসন বিভাগের অনলাইন প্ল্যাটফর্ম ‘এনহ্যান্সড ইমিগ্রেশন অনলাইন সিস্টেম’ (এডিইপিটি) ব্যবহার করে। আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা অর্জনের প্রমাণ হিসেবে সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়া প্রত্যয়নপত্র জমা দিতে হবে; এ ছাড়া পাসপোর্টের তথ্য, গ্রহণযোগ্য ছবি ও আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হবে।

এই ভিসার আবেদন ফি শুরু হয়েছে ১ হাজার ৬৭০ নিউজিল্যান্ড ডলার থেকে, যা প্রায় ১ লাখ ১৪ হাজার ৮৭২ টাকা। আবেদনকারীর অবস্থান ও ব্যক্তিগত পরিস্থিতির ওপর ভিত্তি করে চূড়ান্ত ফি নির্ধারিত হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রবাস বিভাগের আরও খবর

অবৈধ বসবাসের অভিযোগে আটক ২৭ বাংলাদেশিকে গুরুগ্রাম থেকে দেশে ফেরত পাঠাল ভারত
প্রবাস

অবৈধ বসবাসের অভিযোগে আটক ২৭ বাংলাদেশিকে গুরুগ্রাম থেকে দেশে ফেরত পাঠাল ভারত

ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক ২৭ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।…

পর্তুগালের ভিসার আশায় ভারতে প্রতারিত পাঁচ যুবক, দালাল চক্রের বিরুদ্ধে মামলা
প্রবাস

পর্তুগালের ভিসার আশায় ভারতে প্রতারিত পাঁচ যুবক, দালাল চক্রের বিরুদ্ধে মামলা

পর্তুগালের ভিসা সংগ্রহের আশায় ভারতে গিয়ে দালাল চক্রের হাতে জিম্মি হয়ে ৯ লাখ ৭০ হাজার টাকা খুইয়েছেন পাঁচ বাংলাদেশি যুবক। দেশে ফেরার পর ভারতের এক দা…

প্রবাস

প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ বহনের পরিকল্পনা সরকারের: শ্রমমন্ত্রী

প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে আনার ক্ষেত্রে সরকার ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করছে। মন্ত্রিসভায় অনুমোদন পেলে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হ…

প্রবাস

‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে পাঠালে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল হতে পারে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে …