…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ বহনের পরিকল্পনা সরকারের: শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে আনার ক্ষেত্রে সরকার ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করছে। মন্ত্রিসভায় অনুমোদন পেলে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে এ তথ্য জানান তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন।

মন্ত্রী বলেন, ‘দেশের বাইরে লন্ডন-আমেরিকা এবং কানাডাসহ ইউরোপ-আমেরিকার দেশগুলোতে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে দেশে মরদেহ আনার ক্ষেত্রে সরকার ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করছে। কেবিনেটে অনুমোদন পেলে শিগগিরই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।’

তিনি বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে ‘আনফিট’ কোনো কর্মীকে কোনো রিক্রুটিং এজেন্সি ‘ফিট’ দেখিয়ে পাঠানোর পর তা প্রমাণিত হলে ব্যবস্থা নেবে সরকার। এ ক্ষেত্রে এজেন্সির লাইসেন্সও বাতিল হতে পারে।

এ সময় প্রবাসীদের চিকিৎসাসেবায় সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে সেবা দিতে সরকার সচেষ্ট রয়েছে বলেও উল্লেখ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এদিনের অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের পর্যটন স্পট ঘিরে কর্মসংস্থানের সম্ভাবনার কথা তুলে ধরেন। সেই সঙ্গে প্রবাসীদের আইনি সহায়তায় ল’ফার্ম নিয়োগের মাধ্যমে সহায়তার কথাও উল্লেখ করেন তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রবাস বিভাগের আরও খবর

পর্তুগালের ভিসার আশায় ভারতে প্রতারিত পাঁচ যুবক, দালাল চক্রের বিরুদ্ধে মামলা
প্রবাস

পর্তুগালের ভিসার আশায় ভারতে প্রতারিত পাঁচ যুবক, দালাল চক্রের বিরুদ্ধে মামলা

পর্তুগালের ভিসা সংগ্রহের আশায় ভারতে গিয়ে দালাল চক্রের হাতে জিম্মি হয়ে ৯ লাখ ৭০ হাজার টাকা খুইয়েছেন পাঁচ বাংলাদেশি যুবক। দেশে ফেরার পর ভারতের এক দা…

প্রবাস

‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে পাঠালে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল হতে পারে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে …

প্রবাস

আড়াই বছর পর আবার মালয়েশিয়ায় গেলেন বাংলাদেশি কর্মীরা, বিনা খরচে প্রথম ফ্লাইটে ১১২ জন

দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবার মালয়েশিয়ার শ্রমবাজারে যাত্রা শুরু করেছেন বাংলাদেশি কর্মীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় হযরত শাহ…

পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে ৯ লাখ ৭০ হাজার টাকা খোয়ালেন নরসিংদীর পাঁচ যুবক, পরশুরাম সীমান্তে আটক
প্রবাস

পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে ৯ লাখ ৭০ হাজার টাকা খোয়ালেন নরসিংদীর পাঁচ যুবক, পরশুরাম সীমান্তে আটক

পর্তুগালের ভিসা সংগ্রহের আশায় ভারতে গিয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেছেন নরসিংদীর পাঁচ যুবক। তাঁদের অভিযোগ, দালাল চক্র তাঁদের প…