…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে পাঠালে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল হতে পারে: প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এক্ষেত্রে এজেন্সির লাইসেন্সও বাতিল হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে ‘জালালাবাদ এসোসিয়েশন’-এর ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সম্পূর্ণ বিনা খরচে গতকাল ১১২ জন কর্মী মালয়েশিয়ায় ডিএইচএল কোম্পানিতে গেছেন এবং আগামী ৯ তারিখে আরও একটি দল যাবে।

তিনি বলেন, বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে ‘ল ফার্ম’ গঠনের কাজ চলছে।

এছাড়া যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান মন্ত্রী। বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, প্রত্যেক নিহতের পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

প্রবাসীদের সেবা ও সমস্যা সমাধানের বিষয়ে মন্ত্রী বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রবাসীদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও জানান, ইতোমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে এবং সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় প্রবাসীদের উদ্দেশে যে দেশে অবস্থান করছেন, সে দেশের প্রচলিত আইন মেনে চলার অনুরোধ জানান মন্ত্রী।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রবাস বিভাগের আরও খবর

পর্তুগালের ভিসার আশায় ভারতে প্রতারিত পাঁচ যুবক, দালাল চক্রের বিরুদ্ধে মামলা
প্রবাস

পর্তুগালের ভিসার আশায় ভারতে প্রতারিত পাঁচ যুবক, দালাল চক্রের বিরুদ্ধে মামলা

পর্তুগালের ভিসা সংগ্রহের আশায় ভারতে গিয়ে দালাল চক্রের হাতে জিম্মি হয়ে ৯ লাখ ৭০ হাজার টাকা খুইয়েছেন পাঁচ বাংলাদেশি যুবক। দেশে ফেরার পর ভারতের এক দা…

প্রবাস

প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ বহনের পরিকল্পনা সরকারের: শ্রমমন্ত্রী

প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে আনার ক্ষেত্রে সরকার ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করছে। মন্ত্রিসভায় অনুমোদন পেলে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হ…

প্রবাস

আড়াই বছর পর আবার মালয়েশিয়ায় গেলেন বাংলাদেশি কর্মীরা, বিনা খরচে প্রথম ফ্লাইটে ১১২ জন

দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবার মালয়েশিয়ার শ্রমবাজারে যাত্রা শুরু করেছেন বাংলাদেশি কর্মীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় হযরত শাহ…

পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে ৯ লাখ ৭০ হাজার টাকা খোয়ালেন নরসিংদীর পাঁচ যুবক, পরশুরাম সীমান্তে আটক
প্রবাস

পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে ৯ লাখ ৭০ হাজার টাকা খোয়ালেন নরসিংদীর পাঁচ যুবক, পরশুরাম সীমান্তে আটক

পর্তুগালের ভিসা সংগ্রহের আশায় ভারতে গিয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেছেন নরসিংদীর পাঁচ যুবক। তাঁদের অভিযোগ, দালাল চক্র তাঁদের প…