তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাঁর ভাষায়, তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ।
তিনি বলেন, দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। তরুণ প্রজন্মের মেধা ও শ্রমই হবে দেশ গড়ার প্রধান শক্তি।
সরকার তরুণদের কাজে লাগাতে নানা উদ্যোগ নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।




