ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
যারা বাসস্থান পরিবর্তনের কারণে ভোটার এলাকা বদলাতে চান, তাদের নির্ধারিত সময়ে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।




