…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
সিলেট বিভাগ

বড়লেখায় দুর্গোৎসবে জনদুর্ভোগ নিরসনে টানা ছয়দিন থেকে সড়কে নিসচা ও প্রশাসনের যৌথ কর্মসূচি অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

বড়লেখা প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবে ঘরমুখো মানুষ ও দর্শনার্থীদের যাতায়াত নিরাপদ, নির্বিঘ্ন এবং যানজটমুক্ত রাখতে বিশেষ কর্মসূচি নিয়ে সড়কে নেমেছে স্থানীয় প্রশাসন ও জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন 'নিরাপদ সড়ক চাই' (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

দুর্গাপূজার মহাষষ্ঠীর আগের দিন থেকে শুরু করে মঙ্গলবার (২০ অক্টোবর) নবমী পর্যন্ত টানা ছয় দিনব্যাপী সড়কে এই যৌথ সচেতনতামূলক ও ট্রাফিক নিয়ন্ত্রণ কর্মসূচি পালিত হচ্ছে এবং আগামীকাল বিজয়া দশমী ও পরবর্তী সময় পর্যন্ত এই বিশেষ কার্যক্রম পরিচালনা করা হবে।

সরেজমিনে দেখা গেছে, উৎসবের দিনগুলোতে সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ এবং দর্শনার্থীদের ভিড়ের কারণে সৃষ্ট জনদুর্ভোগ ও ট্রাফিক জ্যাম নিরসনে নিসচার একঝাঁক স্বেচ্ছাসেবী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা একযোগে কাজ করছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও পূজামণ্ডপ সংলগ্ন সড়কে নিসচা কর্মীরা ট্রাফিক পুলিশ ও শৃঙ্খলা বাহিনীকে যান চলাচলে সহায়তা করছেন। একই সাথে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং ফিটনেসবিহীন যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং টিম সক্রিয় রয়েছে।

এ বিষয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন বলেন, "দুর্গোৎসবে সড়কে মানুষের চলাচল অনেক বেড়ে যায়। প্রতি বছরের মতো এবারও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং সড়ক দুর্ঘটনা রোধে আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে টানা সাত দিন ও পরবর্তী সময়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছি। চালক ও পথচারীদের ট্রাফিক আইন মানতে সচেতন করার পাশাপাশি আমরা মণ্ডপের আশপাশের ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছি।"

ট্রাফিক সার্জেন্ট (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন জানান, "পূজায় সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের জনদুর্ভোগ এড়াতে নিসচার এই স্বেচ্ছাসেবী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রশাসন ও নিসচার যৌথ প্রচেষ্টায় আশা করি উৎসবের দিনগুলোতে সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক ও নিরাপদ থাকবে।"

কর্মসূচি চলাকালে সড়কে চলাচলকারী সাধারণ যাত্রী ও চালকদের মাঝে সড়ক নিরাপত্তা সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই যাতে মানুষ যাতায়াত করতে পারে, সেজন্য বিজয়া দশমীর পরদিন পর্যন্ত এই যৌথ কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন নিসচা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন ট্রাফিক সার্জেন্ট (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন, ট্রাফিক পুলিশ রুহুল আমিন, মো. সারওয়ার আহমদ, মাহবুব আহমদ, নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, কার্যনির্বাহী সদস্য ফরহাদ আহমদ, জাহাঙ্গীর আলম, রাহেল আহমদ, পৌর ট্রাফিক নুরুল ইসলাম, রাকিব আহমদ ও আদম আলী প্রমুখ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেট বিভাগ

সব ধর্মের মানুষ মিলেই দেশটাকে গড়তে হবে: বড়লেখায় মণ্ডপ পরিদর্শনে এমপি জহরত চৌধুরী

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার …

সিলেট বিভাগ

সিলেটে আন্তর্জাতিক শেফ দিবস: পাঁচ শতাধিক শেফ ও রন্ধনশিল্পীর বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

‘বিশ্বজুড়ে একদিন, আমাদের গর্বের দিন’ প্রতিপাদ্যে সিলেটে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক শেফ দিবস ২০২৬। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, রান্নাবিষয়ক পরামর্শ…

সিলেট বিভাগ

সিলেটে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১১; হবিগঞ্জে ১২ বছর ধরে পরিত্যক্ত ৫০ লাখ টাকার সেতু

সিলেট বিভাগের দুই জেলা থেকে দুই ধরনের খবর এসেছে মঙ্গলবার (২০ অক্টোবর)। সিলেটে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি, তবে নতুন করে ১১ জন রোগী হাসপাত…

সিলেট বিভাগ

বড়লেখায় বিএনপি সভাপতি আব্দুল হাফিজসহ নেতৃবৃন্দের সঙ্গে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছ…