…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন — আবদুল কুদ্দুস, চেয়ারম্যান পদপ্রার্থী, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ
জাতীয়

সুন্দরবন দেখে নৌপথে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান, ঘুরে দেখবেন জেটি ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল

নিজস্ব প্রতিবেদক

হেলিকপ্টারে সুন্দরবন ও হিরণ পয়েন্ট এলাকা পরিদর্শন শেষে নৌপথে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে বাংলাদেশ নৌবাহিনীর দিগরাজ ঘাঁটির পন্টুনে প্রধানমন্ত্রীকে বহনকারী নৌযান এসে পৌঁছায়।

দিনের কর্মসূচি অনুযায়ী, মধ্যাহ্নবিরতির পর ঘাঁটির ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী দুপুর ১টা ৪৫ মিনিটে ওই সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এরপর বেলা ৩টায় তিনি মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন। বেলা সোয়া ৩টায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হয়ে সাড়ে ৩টায় এলাকাটি পরিদর্শনের কথা রয়েছে। দিনের কর্মসূচি শেষে বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে আজ সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ বন পর্যবেক্ষণ শেষে সকাল ১০টা ২৮ মিনিটে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে তাকে বহনকারী হেলিকপ্টার। সেখান থেকে পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনে যান তিনি এবং সকাল ১০টা ৪৮ মিনিটে পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন।

নলিয়ান বাজার মোড়ে অপেক্ষমাণ শত শত মানুষের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় ও করমর্দন করেন প্রধানমন্ত্রী। তাকে একনজর দেখতে সকাল থেকেই সেখানে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।

দুর্গম উপকূলীয় জনপদ দাকোপের নলিয়ানে আজ সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। কারও চোখে প্রধানমন্ত্রীকে একনজর দেখার আগ্রহ, কারও মনে দীর্ঘদিনের বঞ্চনা ঘোচানোর প্রত্যাশা।

নদীভাঙন, সুপেয় পানির সংকট, দুর্বল যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় জর্জরিত এই জনপদের মানুষ প্রধানমন্ত্রীর সফরকে দেখছেন সম্ভাবনার নতুন দুয়ার হিসেবে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে এলাকায় জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। সকাল থেকেই নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন পুলিশ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), নৌবাহিনী, কোস্টগার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অবতরণের স্থানটিতে ডগ স্কোয়াড দিয়েও তল্লাশি চালানো হয়।

সফর উপলক্ষে নলিয়ান বাজারের পশ্চিম প্রান্তের পাকা সড়ক থেকে পূর্বদিকে কোস্টগার্ড কার্যালয় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে ইট বিছিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। পাশাপাশি নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রস্তুত করা হয় হেলিপ্যাড।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন এবং জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে মোংলা বন্দর সম্প্রসারণ, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও সম্ভাব্য এলএনজি টার্মিনাল ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তাদের আশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

মোংলায় প্রধানমন্ত্রীর সভা ও পরিদর্শন শেষে কোনো নির্দেশনা বা ঘোষণা আসে কিনা, সেদিকেই এখন নজর স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী ও উপকূলীয় জনপদের মানুষের।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন — জাকির হোসেন, সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী, ৭ নং ওয়ার্ড, ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে বিস্ফোরণ: দগ্ধ দম্পতির মৃত্যু, আইসিইউতে মেয়ে

গাজীপুর মহানগরীর টঙ্গীতে রান্নার গ্যাস সিলিন্ডারের পাইপে ছিদ্র থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। …

জাতীয়

১২ বছর ধরে ভাঙাচোরা সড়কে দুর্ভোগ ভোলার ইলিশার হাজারো মানুষের, সংস্কারের অপেক্ষা ফুরোচ্ছে না

ভোলা সদর উপজেলার ইলিশা ও রাজাপুর ইউনিয়নের মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। প্রায় এক যুগ ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ইলিশার চর আনন…

জাতীয়

কক্সবাজার সৈকতে গোসলে নেমে মৃত্যু বেড়ে ৪, এখনো নিখোঁজ এক শিক্ষার্থী

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ মো. হারুন (২০) নামে আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে রামু উপজেলা…

জাতীয়

ঝিনাইদহে আধিপত্যের লড়াইয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৭

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার পুরাতন বাখ…