…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

শিল্পের চাহিদা মেনে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী গড়ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক
শিল্পের চাহিদা মেনে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী গড়ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি
ছবি: সংগৃহীত

চাকরির বাজারে যেসব বিষয়ের গ্র্যাজুয়েটদের চাহিদা তুলনামূলক বেশি, সেগুলোর শীর্ষে আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। কারখানার টেকনিক্যাল, বায়িং ও মার্চেন্ডাইজিং বিভাগে টেক্সটাইল প্রকৌশলীদের চাহিদা দিন দিন বাড়ছে। এর মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় এই বিভাগে বাড়তি নজর দিচ্ছে, যার একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)।

দেশের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড গ্রুপ এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছে। ২০১৮ সালের ৩ জুন বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। বর্তমানে এর উপাচার্যের দায়িত্ব পালন করছেন শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল আউয়াল খান।

উপাচার্য অধ্যাপক আব্দুল আউয়াল খান বলেন, ‘শিক্ষাজীবন শেষে চাকরি পাওয়া প্রতিটি পরিবারের অপরিহার্য চাওয়া। কর্মসংস্থান বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও দরকার। স্ট্যান্ডার্ড গ্রুপ উচ্চশিক্ষার পাশাপাশি নিজেদের প্রতিষ্ঠানে কাজের সুযোগও করে দিচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের ১৯টি টেক্সটাইল শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা হাতে-কলমে শেখার সুযোগ পান। এ ছাড়া ৩০টির বেশি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্ন ও চাকরির ব্যবস্থা রয়েছে।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ আবুল কাসেম বলেন, টেক্সটাইল-শিল্প দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, আর দক্ষ জনবল গড়তে আধুনিক শিক্ষা ও গবেষণার বিকল্প নেই। তাঁর ভাষ্য অনুযায়ী, শিল্পের চাহিদা মেনে বিভাগের পাঠক্রম সাজানো হয়েছে, রয়েছে আধুনিক ল্যাবরেটরি ও হাতে-কলমে শেখার আয়োজন।

বিভাগের শিক্ষার্থী আফসানা আক্তার মিম বলেন, ‘চমৎকার পড়াশোনার পরিবেশ, সুদক্ষ শিক্ষক, আধুনিক ল্যাব এবং সমৃদ্ধ লাইব্রেরির অপূর্ব সমাবেশ আমাদের এই বিভাগ। প্রতি সেমিস্টারেই নামকরা টেক্সটাইল ফ্যাক্টরিতে ভিজিটের ব্যবস্থা থাকে। নিয়মিত সেমিনার ও ওয়ার্কশপে আসেন শিল্পের গণ্যমান্য ব্যক্তিরা। তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা শুনে আমরা যেমন তাত্ত্বিকভাবে মজবুত হচ্ছি, তেমনি জানতে পারছি শিল্পের বর্তমান অবস্থা ও বাংলাদেশে এর সম্ভাবনা বিষয়ে।’

ক্যাম্পাসটি শীতাতপনিয়ন্ত্রিত; আছে সিসিটিভি, মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ ক্লাসরুম ও ওয়াই-ফাই। লাইব্রেরিতে রয়েছে প্রচুর বই, ই-বুক ও প্রয়োজনীয় জার্নাল। মেধা, যোগ্যতা ও প্রয়োজনের ভিত্তিতে ১৪ ধরনের স্কলারশিপ ও টিউশন ফি ওয়েভার দেওয়া হয়। মেয়েদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার কথা জানায় বিশ্ববিদ্যালয়টি; ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা হোস্টেল।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে পাঁচটি অনুষদের অধীনে আটটি বিভাগ চালু আছে। ব্যবসায় শিক্ষা অনুষদে বিবিএ ও এমবিএ; ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট; হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদে বিএ (অনার্স) ইন ইংলিশ, এমএ ইন ইংলিশ লিটারেচার অ্যান্ড কালচারাল স্টাডিজ এবং এলএলবি (অনার্স); আর অ্যাডভান্সড সায়েন্স অ্যান্ড কম্পিউটিং অনুষদে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্সে ব্যাচেলর অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং চালু আছে।

শিক্ষা বিভাগের আরও খবর

লালমাটিয়ায় এক বর্গকিলোমিটারের কম এলাকায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে আবাসিক জীবন
শিক্ষা

লালমাটিয়ায় এক বর্গকিলোমিটারের কম এলাকায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে আবাসিক জীবন

রাজধানীর লালমাটিয়া আবাসিক এলাকায় ঘর থেকে বেরোলেই চোখে পড়ে একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠান। সড়কের এ পাশে একটি স্কুল তো ওপাশে আরেকটি। একই ব্লকে কয়েক পা…

বছরে প্রায় ৯৮ লাখ টাকার ফেলোশিপ নিয়ে সাইরাকিউজে পিএইচডির সুযোগ পেলেন আশফাকুর রহমান
শিক্ষা

বছরে প্রায় ৯৮ লাখ টাকার ফেলোশিপ নিয়ে সাইরাকিউজে পিএইচডির সুযোগ পেলেন আশফাকুর রহমান

যুক্তরাষ্ট্রের সাইরাকিউজ বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সওয়েল স্কুল অব সিটিজেনশিপ অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স থেকে ম্যাক্সওয়েল ফেলোশিপ নিয়ে পিএইচডি প্রোগ্র…

শিক্ষা

গাইবান্ধার বল্লমঝাড়ে মাদরাসা থেকে ফেরার পথে অটোরিকশার ধাক্কায় ৬ বছরের শিক্ষার্থীর মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় সোয়াদ মিয়া (৬) নামের প্লে শ্র…

যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস: সাত আসামির দুই দিনের রিমান্ড, আদালতে আসামির জবাব 'শালা-সম্বন্ধীরা পরীক্ষার্থী ছিল'
শিক্ষা

যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস: সাত আসামির দুই দিনের রিমান্ড, আদালতে আসামির জবাব 'শালা-সম্বন্ধীরা পরীক্ষার্থী ছিল'

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার সাত আসামির প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার আদালত। রোববার শু…