…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

গাইবান্ধার বল্লমঝাড়ে মাদরাসা থেকে ফেরার পথে অটোরিকশার ধাক্কায় ৬ বছরের শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় সোয়াদ মিয়া (৬) নামের প্লে শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোয়াদ নারায়ণপুর গ্রামের পাভেল মিয়ার ছেলে। সে স্থানীয় দারুল হিকমা মডেল মাদরাসার প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল।

শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে ক্লাস শেষে বাড়ি ফিরছিল সোয়াদ। বাড়ির কাছাকাছি এসে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

ধাক্কায় শিশুটির মাথা ফেটে যায় এবং নাক-মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

স্থানীয় অপর একটি সূত্র জানিয়েছে, শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বাদ আসর জানাজা শেষে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে।

নিহত শিশুর আত্মীয় মনিরুজ্জামান প্রধান পরিবারের বরাতে জানান, মাদরাসা থেকে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় সোয়াদের মৃত্যু হয়েছে এবং বাদ আসর তার দাফন হয়েছে।

বল্লমঝাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য কালাম মিয়া রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি অনেক মর্মান্তিক। শিশুটির মৃত্যুতে তার মা মিতু খাতুন বাকরুদ্ধ হয়ে পড়েছেন, কোনো কথাই বলছেন না। পরিবারে শোকের মাতম চলছে।

শিক্ষা বিভাগের আরও খবর

যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস: সাত আসামির দুই দিনের রিমান্ড, আদালতে আসামির জবাব 'শালা-সম্বন্ধীরা পরীক্ষার্থী ছিল'
শিক্ষা

যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস: সাত আসামির দুই দিনের রিমান্ড, আদালতে আসামির জবাব 'শালা-সম্বন্ধীরা পরীক্ষার্থী ছিল'

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার সাত আসামির প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার আদালত। রোববার শু…

প্রাথমিক ও মাধ্যমিকের দুই শ্রেণির চারটি নতুন বইয়ের চূড়ান্ত অনুমোদন দিল এনসিসি
শিক্ষা

প্রাথমিক ও মাধ্যমিকের দুই শ্রেণির চারটি নতুন বইয়ের চূড়ান্ত অনুমোদন দিল এনসিসি

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ শ্রেণির ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’—নতুন এ…

পার্বতীপুরে বন্ধুর বাড়ির বিরোধ মেটাতে গিয়ে মারধরে স্কুলশিক্ষক মনোরঞ্জন রায় নিহত, একজন আটক
শিক্ষা

পার্বতীপুরে বন্ধুর বাড়ির বিরোধ মেটাতে গিয়ে মারধরে স্কুলশিক্ষক মনোরঞ্জন রায় নিহত, একজন আটক

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বন্ধুর বাড়ির বিরোধ মীমাংসা করতে গিয়ে মারধরের শিকার হয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার …

পূর্ণাঙ্গ রায় প্রকাশ: জ্যেষ্ঠতায় এগিয়ে থাকবেন ২০১২ সাল পর্যন্ত সরাসরি নিয়োগ পাওয়া প্রাথমিক শিক্ষকেরা
শিক্ষা

পূর্ণাঙ্গ রায় প্রকাশ: জ্যেষ্ঠতায় এগিয়ে থাকবেন ২০১২ সাল পর্যন্ত সরাসরি নিয়োগ পাওয়া প্রাথমিক শিক্ষকেরা

জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জ্যেষ্ঠতা ও পদোন্নতি সম্পর্কিত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারপক্ষের করা আপিল মঞ্জুর করে দেওয়া পূর্ণাঙ্…