…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

প্রাথমিক ও মাধ্যমিকের দুই শ্রেণির চারটি নতুন বইয়ের চূড়ান্ত অনুমোদন দিল এনসিসি

নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক ও মাধ্যমিকের দুই শ্রেণির চারটি নতুন বইয়ের চূড়ান্ত অনুমোদন দিল এনসিসি
ছবি: সংগৃহীত

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ শ্রেণির ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’—নতুন এই চারটি বইয়ের প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসি)।

রোববার ২৫ অক্টোবর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এনসিসির পৃথক সভায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের দুই শ্রেণির এই চারটি বইয়ের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বিকেলে চতুর্থ শ্রেণির নতুন বইগুলোর অনুমোদন সংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির অন্য সদস্যরা অংশ নেন।

অন্যদিকে, মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণির নতুন দুটি বইয়ের অনুমোদন সংক্রান্ত পৃথক সভায়ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে সেই সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন। সভায় প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শিক্ষাব্যবস্থাকে আনন্দময়, বাস্তবমুখী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন করে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহু দশকের রূপকল্প, বহুমুখী গবেষণা ও নির্দেশনার আলোকেই এই নতুন চারটি পাঠ্যপুস্তক শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির উদ্যোগ নেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

কারিকুলাম বিশেষজ্ঞরা বলছেন, দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার গতানুগতিক মুখস্থবিদ্যা ও পরীক্ষাকেন্দ্রিক মানসিকতা থেকে শিক্ষার্থীদের বের করে এনে এই বইগুলো তাদের আরও বেশি আনন্দময়, জীবনমুখী ও প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ করে গড়ে তুলবে।

শিক্ষা বিভাগের আরও খবর

যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস: সাত আসামির দুই দিনের রিমান্ড, আদালতে আসামির জবাব 'শালা-সম্বন্ধীরা পরীক্ষার্থী ছিল'
শিক্ষা

যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস: সাত আসামির দুই দিনের রিমান্ড, আদালতে আসামির জবাব 'শালা-সম্বন্ধীরা পরীক্ষার্থী ছিল'

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার সাত আসামির প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার আদালত। রোববার শু…

পার্বতীপুরে বন্ধুর বাড়ির বিরোধ মেটাতে গিয়ে মারধরে স্কুলশিক্ষক মনোরঞ্জন রায় নিহত, একজন আটক
শিক্ষা

পার্বতীপুরে বন্ধুর বাড়ির বিরোধ মেটাতে গিয়ে মারধরে স্কুলশিক্ষক মনোরঞ্জন রায় নিহত, একজন আটক

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বন্ধুর বাড়ির বিরোধ মীমাংসা করতে গিয়ে মারধরের শিকার হয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার …

পূর্ণাঙ্গ রায় প্রকাশ: জ্যেষ্ঠতায় এগিয়ে থাকবেন ২০১২ সাল পর্যন্ত সরাসরি নিয়োগ পাওয়া প্রাথমিক শিক্ষকেরা
শিক্ষা

পূর্ণাঙ্গ রায় প্রকাশ: জ্যেষ্ঠতায় এগিয়ে থাকবেন ২০১২ সাল পর্যন্ত সরাসরি নিয়োগ পাওয়া প্রাথমিক শিক্ষকেরা

জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জ্যেষ্ঠতা ও পদোন্নতি সম্পর্কিত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারপক্ষের করা আপিল মঞ্জুর করে দেওয়া পূর্ণাঙ্…

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ দুজনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের
শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ দুজনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

ক্ষমতার অপব্যবহার করে অবৈধ প্রক্রিয়ায় নিজের ছেলেসহ লোকবল নিয়োগ দেওয়ার অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্বদে…