…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ফোনের সব গুগল অ্যাকাউন্টে গোপনে যুক্ত হচ্ছে সিমের নম্বর, বন্ধ করা যাবে যেভাবে

নিজস্ব প্রতিবেদক
অ্যান্ড্রয়েড ফোনের সব গুগল অ্যাকাউন্টে গোপনে যুক্ত হচ্ছে সিমের নম্বর, বন্ধ করা যাবে যেভাবে
ছবি: সংগৃহীত

অ্যান্ড্রয়েড ফোনে সিম কার্ডের নম্বর স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে এক বছরেরও বেশি সময় ধরে ডিভাইসে লগইন করা সব গুগল অ্যাকাউন্টের সঙ্গে গোপনে যুক্ত করার অভিযোগ উঠেছে গুগলের বিরুদ্ধে। এ ব্যবস্থায় ব্যক্তিগত অ্যাকাউন্টের পাশাপাশি কর্মক্ষেত্রে ব্যবহৃত ও সেকেন্ডারি অ্যাকাউন্টসহ ডিভাইসে লগইন করা সব গুগল অ্যাকাউন্টেই ফোন নম্বর যুক্ত হচ্ছে। ব্যবহারকারীর স্পষ্ট অনুমতি ছাড়াই প্রক্রিয়াটি চালু থাকায় ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

গুগলের সাপোর্ট পেজে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ফোনের প্রাথমিক সেটআপের সময় ফোন নম্বর যাচাইয়ের প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে। ফোনে আগে থেকে লগইন করা অ্যাকাউন্টগুলোর পাশাপাশি পরবর্তী সময়ে যোগ করা অ্যাকাউন্টেও নম্বর যুক্ত করা হয়। এমনকি সিম কার্ড পরিবর্তন করে নতুন নম্বর ব্যবহার শুরু করলেও সেটি ডিভাইসে লগইন করা গুগল অ্যাকাউন্টগুলোর সঙ্গে যুক্ত করা হয়। গুগল ও মোবাইল অপারেটর পর্যায়ক্রমে নম্বরটি আবার যাচাইও করতে পারে।

গুগলের কাছ থেকে স্বয়ংক্রিয় ফোন নম্বর যাচাইয়ের ই-মেইল পাওয়ার পর ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। গুগল প্লে সার্ভিসেসের পরিবর্তনসংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বরের দিকে ফোন নম্বর যাচাইয়ের এ ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে চালুর বিষয়টি নথিভুক্ত হয়। একই বছরের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে গুগলের সাপোর্ট পেজে এ-সংক্রান্ত পরিবর্তন আনা হয়েছিল।

গুগলের ব্যাখ্যা অনুযায়ী, এই ব্যবস্থার মাধ্যমে ফোন নম্বর ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ, অ্যাকাউন্ট পুনরুদ্ধার, হারানো ডিভাইস খুঁজে পাওয়া এবং জরুরি অবস্থায় অবস্থান শনাক্ত করার মতো সুবিধা সচল রাখা হয়। এ ছাড়া আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিসেস) বার্তা ও ভিডিও কল এবং কুইক শেয়ারের মতো সুবিধাতেও ফোন নম্বর ব্যবহৃত হতে পারে। তবে একই ডিভাইসে থাকা সব অ্যাকাউন্টের সঙ্গে নম্বর যুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে ব্যবহারকারীদের প্রশ্ন রয়েছে।

ব্যবহারকারীরা চাইলে এই সুবিধাটি বন্ধ রাখতে পারবেন। অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস থেকে গুগল, তারপর অল সার্ভিসেস, তারপর ফোন নম্বর ভেরিফিকেশন অপশনে গিয়ে ফোন নম্বর স্বয়ংক্রিয়ভাবে যাচাই করার সুবিধাটি বন্ধ করা যায়। ফোনের মডেল ও অ্যান্ড্রয়েড সংস্করণভেদে মেনুর নাম বা অবস্থানে কিছুটা পার্থক্য থাকতে পারে।

তবে স্বয়ংক্রিয় যাচাই বন্ধ করলেই আগে থেকে যুক্ত হওয়া নম্বর সব অ্যাকাউন্ট থেকে মুছে যাবে না। সেগুলো সরাতে প্রতিটি গুগল অ্যাকাউন্টে আলাদাভাবে প্রবেশ করে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, তারপর পার্সোনাল ইনফো, তারপর ফোন বিভাগে যেতে হবে। সেখানে সংযুক্ত ফোন নম্বর পরীক্ষা করে প্রয়োজন হলে সরিয়ে দিতে হবে। ফোনে একাধিক অ্যাকাউন্ট থাকলে প্রতিটির ক্ষেত্রেই একইভাবে পরীক্ষা করতে হবে।

স্বয়ংক্রিয় নম্বর যাচাই বন্ধ করলে অ্যাকাউন্ট পুনরুদ্ধার ও আরসিএস বার্তার মতো কিছু সুবিধা ব্যবহারে প্রভাব পড়তে পারে। তাই সেটিংস পরিবর্তনের আগে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য বিকল্প ফোন নম্বর বা অন্য কোনো পদ্ধতি যুক্ত আছে কি না, তা যাচাই করে নেওয়া ভালো।

প্রযুক্তি বিভাগের আরও খবর

হোয়াটসঅ্যাপে মুছে যাওয়া মেসেজ ফেরানোর উপায়: আর্কাইভ যাচাই থেকে ব্যাকআপ রিস্টোর
প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে মুছে যাওয়া মেসেজ ফেরানোর উপায়: আর্কাইভ যাচাই থেকে ব্যাকআপ রিস্টোর

হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ মেসেজ বা পুরো চ্যাট ভুলবশত ডিলিট করে ফেললে অনেকেই মনে করেন, সেগুলো আর ফিরে পাওয়ার উপায় নেই। তবে কিছু ক্ষেত্রে মুছে যাওয়া চ্য…

৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি ফিরিয়ে আনার কাজে এআই ও জিনপ্রযুক্তি
প্রযুক্তি

৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি ফিরিয়ে আনার কাজে এআই ও জিনপ্রযুক্তি

বিলুপ্ত ডোডো পাখিকে পৃথিবীতে ফিরিয়ে আনার কাজ করছে একদল বিজ্ঞানী। ৩৫০ বছরেরও বেশি আগে পৃথিবী থেকে হারিয়ে যায় উড়তে না পারা এই পাখি। সম্ভবত ২০৩০ সালে…

প্রযুক্তি

ডেঙ্গু প্রতিরোধে শুধু আলোচনা নয়, গবেষণায় দ্রুত সমাধান চান বিজ্ঞানমন্ত্রী; আসছে উলবাকিয়া পাইলট প্রকল্প

ডেঙ্গু প্রতিরোধে শুধু আলোচনা, সভা-সেমিনার বা পডকাস্টে সীমাবদ্ধ না থেকে গবেষণার মাধ্যমে দ্রুত বাস্তবসম্মত ও কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ দিয়েছেন বিজ…

প্রযুক্তি

এআইয়ের ‘সুযোগ বিভাজন’ বৈশ্বিক বৈষম্য আরও গভীর করতে পারে: জাতিসংঘ কর্মকর্তার সতর্কবার্তা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ধনী ও দরিদ্র দেশের মধ্যে ব্যবধান আরও বাড়িয়ে দিতে পারে এবং বিদ্যমান সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য গভীর করতে পারে বলে সতর্ক করে…