…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১৫ লাখ টাকা বরাদ্দে মুক্তমঞ্চের পাশে টিলায় গড়ে উঠছে অ্যাসেম্বলি পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১৫ লাখ টাকা বরাদ্দে মুক্তমঞ্চের পাশে টিলায় গড়ে উঠছে অ্যাসেম্বলি পয়েন্ট
ছবি: সংগৃহীত

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মুক্তমঞ্চের পাশে টিলার ওপর আধুনিক 'অ্যাসেম্বলি পয়েন্ট' নির্মাণ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের আড্ডা, অবসরযাপন ও একসঙ্গে ছবি তোলার আকর্ষণীয় স্থান হিসেবে এটি গড়ে তোলা হচ্ছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে অ্যাসেম্বলি পয়েন্ট নির্মাণের জন্য বরাদ্দ ও অনুমোদন পাওয়া গেছে।

প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, ক্যাম্পাসকে আরও নান্দনিক ও শিক্ষার্থীবান্ধব করতে প্রায় ৮০ লাখ টাকার একটি মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে। এর প্রথম পর্যায়ে টিলার ওপরের অংশকে অ্যাসেম্বলি পয়েন্ট হিসেবে গড়ে তোলা হবে। এই কাজের জন্য ইউজিসি থেকে ১৫ লাখ টাকার বরাদ্দ ও অনুমোদন পাওয়া গেছে।

অ্যাসেম্বলি পয়েন্টে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা, সিঁড়ি নির্মাণ, ল্যান্ডস্কেপিং ও ফুড হাব তৈরির পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্থানটি শিক্ষার্থীদের আড্ডা, দলগত ছবি তোলা, ব্যাচভিত্তিক বিভিন্ন আয়োজন এবং ছাত্রসংগঠনগুলোর কার্যক্রমে একত্র হওয়ার একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

অ্যাসেম্বলি পয়েন্টের অন্যতম আকর্ষণ হবে একটি স্বতন্ত্র সাইনেজ, যা বিশ্ববিদ্যালয়ের পরিচয় ও দর্শন ধারণ করবে। এতে 'লার্ন, ক্রিয়েট, কানেক্ট অ্যান্ড লিড' — শিখুন, সৃষ্টি করুন, যুক্ত হোন ও নেতৃত্ব দিন — এই চারটি শব্দ স্থান পাবে। সংশ্লিষ্টদের আশা, নান্দনিক নকশার এই সাইনেজ বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয় তুলে ধরার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিংয়েও ভূমিকা রাখবে।

অ্যাসেম্বলি পয়েন্টের পাশে কলা অনুষদের নিচে ছয়টি স্টলসহ একটি পূর্ণাঙ্গ ফুড হাব তৈরির পরিকল্পনাও রয়েছে। তার সামনে শিক্ষার্থীদের বসা, দলগত অধ্যয়ন ও অবসর সময় কাটানোর উপযোগী পরিবেশ গড়ে তোলা হবে।

প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস এম শহিদুল হাসান বলেন, প্রথম ধাপের কাজ শেষ হলে দ্বিতীয় ও তৃতীয় ধাপে অ্যাসেম্বলি পয়েন্টের পরিসর বাড়ানো হবে। সে সময় ছয়টি স্টলসহ পূর্ণাঙ্গ ফুড হাব গড়ে তোলা হবে। মাস্টার প্ল্যানের আওতায় বিশ্ববিদ্যালয়ের নীল রঙের বাসগুলো রাখার স্থানটিও ল্যান্ডস্কেপিং ও সৌন্দর্যবর্ধনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে, বলেন তিনি।

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি 'স্টুডেন্ট ফার্স্ট' নীতিকে অগ্রাধিকার দিয়ে শিক্ষার্থীদের কল্যাণ, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব ও প্রাণবন্ত ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। মুক্তমঞ্চের পাশের নীল বাস রাখার স্থান থেকে কলা অনুষদের নিচ পর্যন্ত বিস্তৃত জায়গা নিয়ে মাস্টার প্ল্যান রয়েছে, যার প্রথম ধাপ হিসেবে ইউজিসি থেকে অ্যাসেম্বলি পয়েন্ট নির্মাণের অনুমোদন পাওয়া গেছে।

উপাচার্য আরও বলেন, মাস্টার প্ল্যানের বাকি উন্নয়নকাজ প্রয়োজনীয় অনুমোদন ও বরাদ্দ সাপেক্ষে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় এসব উদ্যোগ ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

বুড়িচংয়ের হরিপুরে কারিগরি কলেজের জন্য তিন ফসলি জমি অধিগ্রহণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৪ পরিবারের

কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামে কারিগরি স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের জন্য তিন ফসলি জমি অধিগ্রহণের প্রাথমিক উদ্যোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন কর…

নোবিপ্রবির মালেক হলে অসুস্থ কুকুরের রক্ত সিঁড়ি-বারান্দায়, উদ্বিগ্ন আবাসিক শিক্ষার্থীরা
শিক্ষা

নোবিপ্রবির মালেক হলে অসুস্থ কুকুরের রক্ত সিঁড়ি-বারান্দায়, উদ্বিগ্ন আবাসিক শিক্ষার্থীরা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের সিঁড়ি, বারান্দা ও চলাচলের জায়গায় অসুস্থ একটি কুকু…

মেয়াদ বাড়ছে না রাকসুর: গঠনতন্ত্রে বিধান নেই বললেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পরের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা
শিক্ষা

মেয়াদ বাড়ছে না রাকসুর: গঠনতন্ত্রে বিধান নেই বললেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পরের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে সোমবার (২৬ অক্টোবর)। এই মেয়াদ বাড়ানো হচ্ছে না।…

৩৪ দিনের অচলাবস্থা কাটিয়ে মঙ্গলবার চুয়েটে ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা
শিক্ষা

৩৪ দিনের অচলাবস্থা কাটিয়ে মঙ্গলবার চুয়েটে ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা

দীর্ঘ ৩৪ দিনের অচলাবস্থা কাটিয়ে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষ…