…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কিশোরগঞ্জ সদরের প্যারাভাঙ্গায় পাওনা ২ হাজার ৪০০ টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক ইমরান হাসান নিহত

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জ সদর উপজেলার প্যারাভাঙ্গা এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ইমরান হাসান (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান হাসান সদর উপজেলার মারিয়া ইউনিয়নের কাতিয়ার এলাকার আব্দুস শহীদের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কালাম (৩০) একই উপজেলার প্যারাভাঙ্গা এলাকার নূর ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্যারাভাঙ্গা এলাকার আবুল কালামের কাছে ইমরানের ২ হাজার ৪০০ টাকা পাওনা ছিল। ওই টাকা আনতে সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন ইমরান।

পরে আবুল কালামের বাড়িতে গিয়ে পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কালাম ইমরানকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

এতে গুরুতর আহত হন ইমরান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা চিকিৎসকের।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

নাটোরের গুরুদাসপুরে হামলায় আহত ছাত্রদল নেতা শাকিল ইসলাম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
আইন ও অপরাধ

নাটোরের গুরুদাসপুরে হামলায় আহত ছাত্রদল নেতা শাকিল ইসলাম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

নাটোরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার ২৬ অক্টোবর রাত সাড…

শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ: প্রধান আসামি আবুল হায়াদ রূপগঞ্জ থেকে গ্রেপ্তার
আইন ও অপরাধ

শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ: প্রধান আসামি আবুল হায়াদ রূপগঞ্জ থেকে গ্রেপ্তার

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে ক্ষোভ এনসিপির, অপসারণের দাবি
আইন ও অপরাধ

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে ক্ষোভ এনসিপির, অপসারণের দাবি

সরকারের অনুমতি সাপেক্ষে প্রয়োজনে ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যা চালুর বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের বক্তব্যে নিন্দা ও ক্ষোভ প…

সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের শ্যালক ও তাঁর স্ত্রীর নামে ৩৮ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের দুই মামলায় আসামি মনিরুল দম্পতিও
আইন ও অপরাধ

সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের শ্যালক ও তাঁর স্ত্রীর নামে ৩৮ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের দুই মামলায় আসামি মনিরুল দম্পতিও

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের শ্যালক রেজাউল আলম শাহীন এবং শাহীনের স্ত্রী সানজিদা খানম টুম্পার নাম…