…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে প্রথম জয় বাংলাদেশের, ফিজিকে হারাল ৩-১ গোলে

নিজস্ব প্রতিবেদক

ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল। আসরে নিজেদের পঞ্চম ম্যাচে ফিজির বিপক্ষে ৩-১ গোলের জয় তুলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দুটি গোল করেছেন মো. বায়েজিদ, একটি গোল করেন অধিনায়ক ফাহিম হাসান। ফিফা স্বীকৃত বিশ্বকাপের যেকোনো আসরে বাংলাদেশের এটি প্রথম জয়।

ম্যাচের শুরুতেই গোল আদায় করে নেয় বাংলাদেশ। মাঝমাঠ থেকে বাড়ানো বল নিয়ে রাইট উইং দিয়ে আক্রমণে গিয়ে গোল করেন বাংলাদেশের অধিনায়ক ফাহিম হাসান। প্রথম আক্রমণেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

চতুর্থ মিনিটে আবারও গোল পায় বাংলাদেশ। ডি বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক প্রথমে ফিজির গোলকিপার আটকে দিলেও ফিরতি বলে বল জালে জড়ান বায়েজিদ। চার মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

দুই গোল হজম করে ফিজি ম্যাচে ফেরার চেষ্টা করতে থাকে। সহজ কিছু সুযোগ পেলেও সেগুলো গোলে পরিণত করতে পারেনি তারা। অন্যদিকে বাংলাদেশ ১৯ ও ২১ মিনিটে আরও দুটি সুযোগ পেলেও দুটি বলই বারে লেগে ফিরে আসায় গোলবঞ্চিত হয়। পরে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর আবারও দারুণ কিছু আক্রমণ শুরু করে বাংলাদেশ। তবে সেখান থেকে কোনো গোল আদায় করতে না পারলেও উল্টো ২৮ মিনিটে আত্মঘাতী গোল করে বসে বাংলাদেশের ডিফেন্ডার। গোলকিপার বল ক্লিয়ার করতে বের হয়ে এলে বল জালে জড়িয়ে যায়, ব্যবধান দাঁড়ায় ২-১ গোলে।

তবে ৩৬ মিনিটে আবারও গোল আদায় করে নেয় বাংলাদেশ। এবার ডি বক্সের বাইরে পাওয়া বলে জোরালো শট করেন বায়েজিদ, ফিজির গোলকিপারের হাত গলে বল জালে জড়ায়। ৩-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পরে আর কোনো দল গোল করতে না পারলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ আকবর হোসেন রিদনের শিষ্যরা।

প্রতিযোগিতায় পাঁচ ম্যাচের একটিতে জয়, দুটিতে ড্র ও দুটিতে হার দেখেছে বাংলাদেশ। ইউরোপের দল ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করে আসর শুরু করেছিল দলটি। পরের দিন প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৩-১ গোলে হেরে যায় তারা, দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে। তৃতীয় দিনে বুরুন্ডির সঙ্গেও পেরে ওঠেনি বাংলাদেশ, হারে ২-০ গোলে।

খেলা বিভাগের আরও খবর

ডি-থ্রি ট্রফির নিলামে তারকায় ঠাসা ওয়ালটন: তাসকিনকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে দলে নিয়ে শিরোপার দল সাজাল তারা
খেলা

ডি-থ্রি ট্রফির নিলামে তারকায় ঠাসা ওয়ালটন: তাসকিনকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে দলে নিয়ে শিরোপার দল সাজাল তারা

দীর্ঘ আট ঘণ্টার নিলাম শেষে বিসিবির নতুন আয়োজন ডি-থ্রি ট্রফির জন্য নিজেদের স্কোয়াড সাজিয়েছে ছয় ফ্র্যাঞ্চাইজি। জাতীয় দলের তারকাদের দলে ভেড়ানোর লড়…

খেলা

আজারবাইজানের বাকুতে ফিজিকে ৩-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ ফিজির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বাংলাদেশ।…

খেলা

ডি থ্রি ট্রফির নিলামে শীর্ষে শরিফুল, ২ কোটি ৩০ লাখ পয়েন্টে সিটিজেনসে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতা ডমেস্টিক থ্রি বা ডি থ্রি ট্রফির খেলোয়াড় নিলাম সোমবার অনুষ্ঠিত হয়েছে। টুর্না…

খেলা

ইরাকের সুলাইমানিয়ায় এশিয়া কাপ আরচারিতে দুই ফাইনালে বাংলাদেশ, দুটিতেই প্রতিপক্ষ কাজাখস্তান

ইরাকের সুলাইমানিয়া শহরে চলমান এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আরচারিতে বাংলাদেশ দুটি ইভেন্টের ফাইনালে উঠেছে। পুরুষ রিকার্ভ দলগত ও নারী কম্পাউন্ড দলগত—…