…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

সন্ধ্যার বুলেটিনে আরও শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব: কেন্দ্রের কাছে বাতাস ঘণ্টায় ৮৯ কিলোমিটার, ২৮ অক্টোবর অন্ধ্র উপকূল অতিক্রমের আভাস

নিজস্ব প্রতিবেদক
সন্ধ্যার বুলেটিনে আরও শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব: কেন্দ্রের কাছে বাতাস ঘণ্টায় ৮৯ কিলোমিটার, ২৮ অক্টোবর অন্ধ্র উপকূল অতিক্রমের আভাস
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় অর্ণব আরও ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর এটি ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সোমবার (২৬ অক্টোবর) বিশেষ বিজ্ঞপ্তিতে জানায়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় অর্ণব পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

সোমবার সন্ধ্যা ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘অর্ণব’, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর জেরে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা …

আবহাওয়া ও পরিবেশ

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলোর আঘাতে দুজনের মৃত্যু, বিদ্যুৎহীন প্রায় ৯০ হাজার পরিবার

ঘূর্ণিঝড় বোয়েলোর আঘাতে যুক্তরাজ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৯০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় বন্যা, ঘরবাড়ির ক্ষয়ক্ষত…

পদ্মা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে জনস্বার্থে রিট, তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চাওয়া হয়েছে
আবহাওয়া ও পরিবেশ

পদ্মা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে জনস্বার্থে রিট, তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চাওয়া হয়েছে

পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা …

গভীর নিম্নচাপ পরিণত হলো ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ, চার বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
আবহাওয়া ও পরিবেশ

গভীর নিম্নচাপ পরিণত হলো ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ, চার বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) আবহাওয়া অফিসের জরুরি পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বা…