…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দুই দিনের কর্মসূচিতে শ্রদ্ধা, রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দুই দিনের কর্মসূচিতে শ্রদ্ধা, রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প
ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২৭ অক্টোবর। ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের এই সহযোগী সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠার লক্ষ্য হিসেবে বলা হয়েছে, বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল যাত্রা শুরু করে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ ও ২৮ অক্টোবর দেশব্যাপী নানা কর্মসূচি পালন করবে যুবদল। গত ১৩ অক্টোবর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কর্মসূচি জানানো হয়।

কর্মসূচি অনুযায়ী, প্রথম দিন ২৭ অক্টোবর বেলা ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় যুবদল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেবেন।

একই দিন দুপুর ১২টায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হবে।

এ ছাড়া দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা, র্যালি, সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে।

সংগঠনটির সূত্রে জানা যায়, যুবদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন আবুল কাশেম। পরবর্তীকালে তিনি সংগঠনটির সভাপতি হন এবং সাইফুর রহমান ছিলেন প্রথম সাধারণ সম্পাদক।

এরপর ধারাবাহিকভাবে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব ও সুলতান সালাউদ্দিন টুকু যুবদলের নেতৃত্ব দেন। বর্তমানে সংগঠনটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

রেলের টিকিট নিয়ে অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে: ফেনীতে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

রেলের টিকিট নিয়ে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবি…

রাজনীতি

মোংলার মিরাজ শেখের গুমের ২০০ দিন: স্বাধীন তদন্তের সুযোগ না দেওয়ার অভিযোগ নাবিলা ইদ্রিসের

বাগেরহাটের মোংলা উপজেলার বাসিন্দা মিরাজ শেখের গুমের ২০০তম দিন আজ। এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের সাবেক গুম কমিশনের সদস্য ও মানবাধিকারকর্মী ড. নাবিলা ইদ…

বরিশালে যুবদলের তিন কমিটিতেই ১০ বছর ধরে একই নেতৃত্ব, নতুন কমিটি হয়নি
রাজনীতি

বরিশালে যুবদলের তিন কমিটিতেই ১০ বছর ধরে একই নেতৃত্ব, নতুন কমিটি হয়নি

বরিশালে যুবদলের মহানগর, জেলা দক্ষিণ ও উত্তরের কমিটি গঠন করা হয়েছিল ১০ বছর আগে। কোনোটা আহ্বায়ক কমিটি, কোনোটা আংশিক কমিটি। কিন্তু সেই পুরোনো নেতৃত্বেই…

এক নেতাকে ঘিরে অন্যদের অবদান আড়াল করা হয়েছে, বর্তমান সরকারও ব্যতিক্রম নয়: আখতার হোসেন
রাজনীতি

এক নেতাকে ঘিরে অন্যদের অবদান আড়াল করা হয়েছে, বর্তমান সরকারও ব্যতিক্রম নয়: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে একজন নেতাকে কেন্দ্র করে অন্য জাতীয় নেতাদের অবদান …