…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

নিশো–তমার ‘খলনায়ক’ সিনেমায় অতিথি চরিত্রে মেহজাবীন, কলকাতায় গোপনে শুটিং

নিজস্ব প্রতিবেদক
নিশো–তমার ‘খলনায়ক’ সিনেমায় অতিথি চরিত্রে মেহজাবীন, কলকাতায় গোপনে শুটিং
ছবি: সংগৃহীত

আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘খলনায়ক’ সিনেমায় অতিথি হয়ে আসছেন মেহজাবীন চৌধুরী। কলকাতায় চুপিসারে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী।

মুক্তির আগে মেহজাবীনের উপস্থিতিকে চমক হিসেবে রাখতে চান নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাই এ বিষয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাইছেন না। তবে সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এটি হতে যাচ্ছে মেহজাবীনের তৃতীয় সিনেমা। এর আগে ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ছোট পর্দা ও ওটিটিতে নানা ধরনের গল্পের কনটেন্ট বানিয়ে পরিচিতি পাওয়া ভিকি জাহেদের প্রথম চলচ্চিত্র ‘খলনায়ক’। শুরু থেকেই সিনেমাটি নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন নির্মাতা। ছবির গল্প ও অভিনয়শিল্পীদের চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ঢাকা ও কলকাতায় সিনেমাটির শুটিং শেষ হয়েছে। ছবিটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার ও কলকাতার প্রিয়াংকা সরকার।

চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। তবে এ বছরে মুক্তি নিয়ে এখন অনিশ্চয়তা আছে। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের পবিত্র ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পেতে পারে।

বিনোদন বিভাগের আরও খবর

চ্যানেল আই স্টুডিওতে ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন
বিনোদন

চ্যানেল আই স্টুডিওতে ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন

গতকাল দুপুর ১২টায় চ্যানেল আই স্টুডিওতে ফজলুল হক স্মৃতি পুরস্কার দেওয়া হয়েছে। এ বছর পুরস্কার পেয়েছেন চলচ্চিত্র সাংবাদিক মাহমুদা চৌধুরী এবং পরিচালক …

বিনোদন

পাঁচটি মৌলিক গান নিয়ে প্রথম অ্যালবাম আনছেন সিকদার বাসুদেব, প্রথম ভিডিও নভেম্বরে

নিজের কণ্ঠ ও সুরে পাঁচটি মৌলিক গান নিয়ে প্রথম অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন সংগীতশিল্পী সিকদার বাসুদেব। অ্যালবামটির কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। …

বাগস বানি ও ড্যাফি ডাকের কণ্ঠশিল্পী এরিক বাউজা মারা গেছেন, বয়স হয়েছিল ৪৬
বিনোদন

বাগস বানি ও ড্যাফি ডাকের কণ্ঠশিল্পী এরিক বাউজা মারা গেছেন, বয়স হয়েছিল ৪৬

লুনি টিউনসের বিখ্যাত চরিত্র বাগস বানি, ড্যাফি ডাক ও পোর্কি পিগের কণ্ঠশিল্পী এরিক বাউজা মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।…

বিনোদন

মুম্বাইয়ের মঞ্চে গায়িকা শিল্পা রাওয়ের মাইক বন্ধ করে সরিয়ে নেওয়ায় প্রতিবাদ

ভারতের মুম্বাইয়ের ‘বলিউড মিউজিক প্রজেক্ট’-এর মঞ্চে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছেন সংগীতশিল্পী শিল্পা রাও। গত শনিবার মঞ্চে পারফর্ম করার সময় দর্…