…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ভ্রমণ › খবর
ভ্রমণ

কুয়ালালামপুরে ‘বাংলাদেশ ট্যুরিজম প্রেজেন্টেশন’: মালয়েশিয়ার পর্যটকদের বাংলাদেশে আসার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ঐতিহাসিক ঐতিহ্য, বৈচিত্র্যময় সংস্কৃতি ও সুস্বাদু খাদ্যসংস্কৃতি মালয়েশিয়ার ভ্রমণপিপাসু ও পর্যটন খাতের উদ্যোক্তাদের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি থেকে পর্যটক আকর্ষণের লক্ষ্য নিয়ে সোমবার (২৬ অক্টোবর) কুয়ালালামপুরের হাওয়ার্ড জনসন বাই উইন্ডহাম হোটেলের ফিনিক্স হলে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ট্যুরিজম প্রেজেন্টেশন’।

ভ্রমণবিষয়ক প্ল্যাটফর্ম ‘ট্রাভেল ক্যানভাস’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিপুত্রা ট্রাভেল অ্যান্ড ট্যুর এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিটিটিএ) প্রেসিডেন্ট ড. ওয়ান মুহাম্মদ আদম ওয়ান নরুদ্দিন, মালয়েশিয়ান চাইনিজ ট্যুরিজম অ্যাসোসিয়েশনের (এমসিটিএ) প্রেসিডেন্ট প্যাট্রিক ল, মালয়েশিয়ান ইন্ডিয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাসোসিয়েশনের (মিটা) ডেপুটি প্রেসিডেন্ট বিমালা দেবী সিন্নাদুরাই এবং বিএমসিসিআইয়ের সার্ভিস সেক্টর ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও ট্রাভেল ক্যানভাসের প্রকাশক মো. জহিরুল ইসলাম ভূঁইয়া (রোমান)।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান ও বিশেষ অতিথিরা যৌথভাবে ট্রাভেল ক্যানভাস প্রকাশিত বিশেষ সংকলন ‘বাংলাদেশ – দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেল্টা: অ্যান আনটোল্ড স্টোরি’-এর মোড়ক উন্মোচন করেন।

এ সময় ট্রাভেল ক্যানভাসের একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং বাংলাদেশের পর্যটন আকর্ষণ, অবকাঠামো ও সম্ভাবনার ওপর একটি বিশেষ উপস্থাপনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, বৈচিত্র্যময় পর্যটন গন্তব্য, সুস্বাদু খাবার এবং আন্তরিক আতিথেয়তা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়। পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ধর্মীয়, সাংস্কৃতিক এবং খাদ্যাভ্যাসের সাদৃশ্য পর্যটন আকর্ষণের একটি সম্ভাবনাময় দিক হিসেবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তার একটি ভিডিও বক্তব্য প্রচার করা হয়।

পাশাপাশি দুই দেশের ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর ও পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, যৌথ উদ্যোগ গ্রহণ এবং পর্যটন প্যাকেজ ও সেবার সম্প্রসারণের ওপর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মধ্যে স্মারক বিনিময় করা হয়।

ভ্রমণ বিভাগের আরও খবর

সেন্টমার্টিনে পর্যটক বরণের প্রস্তুতি, জরাজীর্ণ জেটির পন্টুন নিয়ে নিরাপত্তার শঙ্কা
ভ্রমণ

সেন্টমার্টিনে পর্যটক বরণের প্রস্তুতি, জরাজীর্ণ জেটির পন্টুন নিয়ে নিরাপত্তার শঙ্কা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। পর্যটন মৌসুম শুরুর খবরে দ্বীপের হোটেল-রি…

স্ট্রাসবার্গে ৩০০ রুপির ট্রাম টিকিট অনুমোদন না করায় ১৩ হাজার রুপি জরিমানা ভারতীয় দম্পতির
ভ্রমণ

স্ট্রাসবার্গে ৩০০ রুপির ট্রাম টিকিট অনুমোদন না করায় ১৩ হাজার রুপি জরিমানা ভারতীয় দম্পতির

প্রথমবার ইউরোপ ভ্রমণে গিয়ে নিয়ম না জানার মাশুল গুনতে হয়েছে এক ভারতীয় ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর দম্পতিকে। ফ্রান্সের স্ট্রাসবার্গে মাত্র ৩০০ রুপির ট…

১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন: প্রতিদিন যেতে পারবেন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক, লাগবে ১০০ টাকা পরিবেশ ফি
ভ্রমণ

১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন: প্রতিদিন যেতে পারবেন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক, লাগবে ১০০ টাকা পরিবেশ ফি

পর্যটকদের জন্য আগামী ১ নভেম্বর থেকে খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা চিঠিতে এই সিদ্…