…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

গাজীপুরের কোনাবাড়ীতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আরেকটি পোশাক কারখানা, ফটকে নোটিশ ঝুলিয়ে দিল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কোনাবাড়ীতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আরেকটি পোশাক কারখানা, ফটকে নোটিশ ঝুলিয়ে দিল কর্তৃপক্ষ
ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড নামের তৈরি পোশাক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সহকর্মীকে থাপ্পড় মারার ঘটনার প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সোমবার (২৬ অক্টোবর) থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার সকালে কারখানার মূল ফটকে কারখানার প্রধান পরিচালন কর্মকর্তা সাব্বির আহমেদ ওসমানী স্বাক্ষরিত একটি নোটিশ টানিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, শনিবার (২৪ অক্টোবর) দুপুর থেকে এবং রবিবার (২৫ অক্টোবর) সকাল থেকে বেআইনিভাবে কাজ বন্ধ করে শ্রমিকরা কারখানায় উচ্ছৃঙ্খল আচরণ করেন। কারখানার সার্বিক নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ বাধ্য হয়ে সোমবার (২৬ অক্টোবর) থেকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পরবর্তী সময়ে খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ সবাইকে জানানো হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

তবে কর্তৃপক্ষের এই অভিযোগের প্রতিবাদ করেছেন নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক। তাঁরা জানান, সুইং সেকশনের সিনিয়র অপারেটরকে থাপ্পড় মারার কারণে ইনচার্জের পদত্যাগের দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করছিলেন। এর মধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক সুইং অপারেটর বলেন, ‘গত শনিবার দুপুরে সুইং সেকশনের সিনিয়র অপারেটরকে থাপ্পড় মারেন ইনচার্জ। পরে ওই ইনচার্জের পদত্যাগের দাবিতে শ্রমিকরা কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেন। তাঁর বিচার না করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।’

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘সোমবার থেকে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের দাবি অনুযায়ী একজন স্টাফকে অব্যাহতি দিতে হবে। এ নিয়ে দুই দিন ধরে শ্রমিকরা কর্মবিরতি পালন করছিলেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কারখানার সামনে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।’

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

৯ মাসে গ্রামীণফোনের ব্যবসা ১১ হাজার ৭৫৬ কোটি টাকা, মুনাফা কমেছে ৯২ কোটি
অর্থনীতি ও ব্যবসা

৯ মাসে গ্রামীণফোনের ব্যবসা ১১ হাজার ৭৫৬ কোটি টাকা, মুনাফা কমেছে ৯২ কোটি

দেশের টেলিকম খাতের শীর্ষ কোম্পানি গ্রামীণফোনের (জিপি) মুনাফা ৯২ কোটি টাকা কমে গেছে। চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) কোম্পানিটি মুনাফা…

অর্থনীতি ও ব্যবসা

সেভিয়ায় শুরু ‘স্পেন বাংলাদেশ এক্সপো ২০২৬’, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর প্রত্যাশা

স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের রাজধানী সেভিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘স্পেন বাংলাদেশ এক্সপো ২০২৬’। বাংলাদেশ ও স্পেনের মধ্যে দ্বিপক্…

বিদেশি অর্থছাড় কমল ৪২ শতাংশ, ঋণ পরিশোধে গেল ১৩৫ কোটি ডলারের বেশি
অর্থনীতি ও ব্যবসা

বিদেশি অর্থছাড় কমল ৪২ শতাংশ, ঋণ পরিশোধে গেল ১৩৫ কোটি ডলারের বেশি

বিদেশি উন্নয়ন সহায়তার অর্থছাড় কমেছে, বিপরীতে বেড়েছে আগের নেওয়া ঋণ পরিশোধের চাপ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্য…