…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মাগুরা সদরের বেলনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কৃষক আব্দুল্লাহ নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক
মাগুরা সদরের বেলনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কৃষক আব্দুল্লাহ নিহত, আহত ১
ছবি: সংগৃহীত

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মিজানুর রহমান নামে অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মাগুরা সদর উপজেলার কুচুন্দী ইউনিয়নের বেলনগর হাঁস খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ শেখ বেলনগর গ্রামের বাকী শেখের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

আহত মিজানুর রহমান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা। তিনি পপুলার ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত।

রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সকালে আব্দুল্লাহ মোটরসাইকেলে করে মধুখালী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বেলনগর হাঁস খামারের সামনে পৌঁছালে উল্টো দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। এতে আব্দুল্লাহ ও মিজানুর আহত হন।

স্থানীয়রা তাঁদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত মিজানুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, নিহতের মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

খুলনায় ১৬ ঘণ্টায় দুই যুবক গুলিবিদ্ধ, ছুরিকাঘাতে আহত রংমিস্ত্রি
আইন ও অপরাধ

খুলনায় ১৬ ঘণ্টায় দুই যুবক গুলিবিদ্ধ, ছুরিকাঘাতে আহত রংমিস্ত্রি

খুলনায় মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। এছাড়া ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক রংমিস্ত্রি। সোমবার (২৬ অক্টোবর) রাত…

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষা অভিযান থেকে ফেরার পথে মৎস্য বিভাগের দলের ওপর হামলা, আহত ৭
আইন ও অপরাধ

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষা অভিযান থেকে ফেরার পথে মৎস্য বিভাগের দলের ওপর হামলা, আহত ৭

ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায…

আইন ও অপরাধ

কিশোরগঞ্জ সদরের প্যাড়াভাঙ্গায় ইমরান হত্যার প্রতিবাদে মানববন্ধনের পর অভিযুক্তের বাড়িতে আগুন, পুড়ল তিন ঘর

কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যাড়াভাঙ্গা এলাকায় ইমরান (৩৮) নামে এক যুবককে হত্যার জেরে অভিযুক্ত আবু কালামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ কর…

গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: জিজ্ঞাসাবাদের জন্য সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে মিন্টু ডিবি হেফাজতে
আইন ও অপরাধ

গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: জিজ্ঞাসাবাদের জন্য সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে মিন্টু ডিবি হেফাজতে

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে মিন্টুক…