…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বিচারবহির্ভূত হত্যা ও গুমকে সরকার সমর্থন করে না: সচিবালয়ে তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক
বিচারবহির্ভূত হত্যা ও গুমকে সরকার সমর্থন করে না: সচিবালয়ে তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান
ছবি: সংগৃহীত

কোনো গণতান্ত্রিক সরকার কখনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুমকে সমর্থন করতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার এ ধরনের বেআইনি পথ বেছে নেওয়াকে সমর্থন করে না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

তথ্য উপদেষ্টা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই কেবল সাজা বা আইনি ব্যবস্থা নিশ্চিত করে, কোনো বেআইনি হত্যাকাণ্ডের মাধ্যমে নয়। তিনি বলেন, ‘একটি সরকার যদি বিচারবহির্ভূতভাবে মানুষকে হত্যা করে, তবে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না, মাস্তানে পরিণত হয়। অতীতে যারা এসব কাজের সঙ্গে যুক্ত ছিল, রাষ্ট্রকে তারা মাস্তানে পরিণত করেছিল।’

তিনি আরও বলেন, বর্তমান সরকারের রাতের আঁধারে নির্বাচন করে ক্ষমতা ধরে রাখার কুমতলব নেই। তাই সরকার এমন কিছু করবে না যাতে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশে তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, কাগজে-কলমে আদেশ হলেও কোনো বেআইনি নির্দেশ পালন করতে তারা বাধ্য নন।

পুলিশ প্রধানের (আইজিপি) বক্তব্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আইজিপি তাঁর বক্তব্য সম্পর্কে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে ব্যাখ্যা দিয়ে ভুল বোঝাবুঝি দূর করেছেন। এই ইস্যুতে সরকারের পরবর্তী সিদ্ধান্ত প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফেরার পর তিনি নিজে বিবেচনা করবেন।

সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, আইন হাতে তুলে নেওয়া বা উসকানি দেওয়ার চেষ্টা করা মাত্রই অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। সরকার প্রতিনিয়ত এই কঠোর বার্তা দিচ্ছে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়।

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সরকার গণমাধ্যমকে কীভাবে দেখতে চায় এবং গণমাধ্যমের নতুন করে মালিকানা ও রেগুলেটরি বডি নিয়ে তাদের নিজস্ব নীতিমালা ও চিন্তা রয়েছে, যা তারা স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করবে।

সংবিধান সংস্কার ও ঐক্যমত কমিশনের কাজ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ঐকমত্য কমিশনের প্রাথমিক আলোচনার বাইরেও বিভিন্ন সংশোধনী নিয়ে কাজ চলছে। দেশের গণতান্ত্রিক ধারা ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।

তথ্য কমিশনকে আরও সক্রিয় করে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, যেকোনো সরকারি দপ্তর থেকে তথ্য পাওয়া নাগরিকদের অধিকার। এই স্বচ্ছতা নিশ্চিত করতে পুনর্গঠিত তথ্য কমিশনকে আরও সক্রিয় ও গতিশীল করা হচ্ছে এবং নতুন কমিশন এ বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবে।

শেখ হাসিনা প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া গায়ের জোরে ক্ষমতায় বসে থাকা কাউকে ‘সাবেক প্রধানমন্ত্রী’ বলা যৌক্তিক নয়। তিনি দেশে ফিরে এলে আইন অনুযায়ী ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে। সরকার তার প্রতি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া বজায় রেখে ন্যায়বিচার নিশ্চিত করবে বলে তিনি জানান।

জাতীয় বিভাগের আরও খবর

চট্টগ্রামে বিদ্যুৎ বিপর্যয়: সকাল ১১টা থেকে অন্ধকারে বায়েজিদ, অক্সিজেন, মুরাদপুর, বহদ্দারহাট
জাতীয়

চট্টগ্রামে বিদ্যুৎ বিপর্যয়: সকাল ১১টা থেকে অন্ধকারে বায়েজিদ, অক্সিজেন, মুরাদপুর, বহদ্দারহাট

চট্টগ্রাম নগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে নগরীর বায়েজিদ, অক্সিজেন, মুরাদপুর, বহদ্দ…

কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুন: ডিএনএতে শনাক্ত ১০ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর, ডোবা থেকে মিলল নিখোঁজ শিক্ষক মুক্তার লাশ
জাতীয়

কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুন: ডিএনএতে শনাক্ত ১০ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর, ডোবা থেকে মিলল নিখোঁজ শিক্ষক মুক্তার লাশ

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর)…

কালিয়াকৈরে প্রায় তিন ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
জাতীয়

কালিয়াকৈরে প্রায় তিন ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রায় তিন ঘণ্টা পর প্রত্যাহার করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে গাজীপু…

পূর্বাঞ্চলের গ্রিডে বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের একাংশ বিদ্যুৎবিহীন, অধিকাংশ এলাকায় সরবরাহ পুনর্বহাল
জাতীয়

পূর্বাঞ্চলের গ্রিডে বিপর্যয়ে ঢাকা-চট্টগ্রামের একাংশ বিদ্যুৎবিহীন, অধিকাংশ এলাকায় সরবরাহ পুনর্বহাল

দেশের পূর্বাঞ্চলের একটি গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ায় মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাওয়ার গ্রি…