চট্টগ্রামে জিডি ধরে প্রযুক্তিনির্ভর অনুসন্ধানে উদ্ধার ১০৭টি হারানো মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

চট্টগ্রাম জেলার ১৭টি থানায় হারানো মোবাইল ফোন নিয়ে করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। অনুষ্ঠানটি হয় পুলিশ সুপারের কার্যালয়ে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, জনগণের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হারানো মালামাল উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে জেলা পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে। জেলার ১৭টি থানায় মোবাইল হারানোর ঘটনায় দায়ের করা জিডিগুলো পর্যালোচনা করা হয়।
পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে অনুসন্ধান চালিয়ে ১০৭টি ফোন উদ্ধার করা হয়। উদ্ধারের পর মঙ্গলবারের অনুষ্ঠানে সেগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।



