…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাঙামাটির বাঘাইছড়িতে ভারতে পাচারের পথে ১ হাজার ৭১৯ কেজি রসুন জব্দ, আটক দুজন

নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়িতে ভারতে পাচারের পথে ১ হাজার ৭১৯ কেজি রসুন জব্দ, আটক দুজন
ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ভারতে পাচারের চেষ্টাকালে ১ হাজার ৭১৯ কেজি বাংলাদেশি রসুন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। বাঘাইছড়ি উপজেলার মাঝিপাড়া-কচুছড়ি সীমান্ত সড়কের কচুছড়ি চেকপোস্ট এলাকায় মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবির একটি টহল দল অভিযান চালায়।

ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অর্পূবের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি চাঁদের গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। গাড়িটি থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪৪ বস্তা বাংলাদেশি রসুন উদ্ধার করা হয়, পরিমাপে যার ওজন দাঁড়ায় ১ হাজার ৭১৯ কেজি।

এ ঘটনায় বিনয় চাকমা (২৫) ও রিপন চাকমা (১৯) নামের দুজনকে আটক করা হয়েছে। রসুন পরিবহনে ব্যবহৃত চট্টগ্রাম-খ-৩৯৬৩ নম্বরের চাঁদের গাড়িটিও জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, জব্দ করা রসুন ও গাড়ির সর্বমোট সিজার মূল্য ১৫ লাখ ১৫ হাজার ৭০০ টাকা।

আটক দুজনকে জব্দ করা মালামাল ও গাড়িসহ বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বাঘাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

মারিশ্যা জোন ২৭ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানের চেষ্টা করায় নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েলকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতা শাহেদের বিরুদ্ধে
আইন ও অপরাধ

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েলকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতা শাহেদের বিরুদ্ধে

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের একটি কক্ষে স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল হোসেন নিরবকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা শাহেদ ও তাঁর অনুসারীদের …

রাঙামাটি শহরে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলাসহ আটক ১০ জন
আইন ও অপরাধ

রাঙামাটি শহরে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলাসহ আটক ১০ জন

রাঙামাটি শহরে কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদে…

সাগর-রুনি হত্যার তদন্তে জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য: হাইকোর্টে জানালেন অ্যাটর্নি জেনারেল, সময় বাড়ল ২৯ এপ্রিল পর্যন্ত
আইন ও অপরাধ

সাগর-রুনি হত্যার তদন্তে জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য: হাইকোর্টে জানালেন অ্যাটর্নি জেনারেল, সময় বাড়ল ২৯ এপ্রিল পর্যন্ত

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্ট…

খুলনায় ১৬ ঘণ্টায় দুই যুবক গুলিবিদ্ধ, ছুরিকাঘাতে আহত রংমিস্ত্রি
আইন ও অপরাধ

খুলনায় ১৬ ঘণ্টায় দুই যুবক গুলিবিদ্ধ, ছুরিকাঘাতে আহত রংমিস্ত্রি

খুলনায় মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। এছাড়া ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক রংমিস্ত্রি। সোমবার (২৬ অক্টোবর) রাত…